ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও অফিসে ঝুলছে তালা


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ২১-৭-২০২৬ দুপুর ৪:৩৬

ঝিনাইদহে কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও পাট পরিদর্শক ও উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ঝুলছে তালা। নিয়মিত ঘুরেও দেখা মিলছে না কোন কর্মকর্তা বা কর্মচারীর। 

এদিকে, এবছর জেলা জুড়ে ২০২২৬ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। ভরা মৌসুমে চাষিরা ব্যস্ত সময় পার করছেন পাট কেটে পঁচানোর কাজে। অন্যদিকে ব্যবসায়ীরা লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স পাওয়ার কাজে ব্যস্ত। কিন্তু, বিপত্তি বেঁধেছে এখানেই। জেলায় পাট অধিদপ্তরের অধীনে ঝিনাইদহ সদর উপজেলার নিঝুম টাওয়ারের দ্বিতীয় তালায় হাউস বিল্ডিংয়ে অফিসের সামনে মুখ্য পরিদর্শকের কার্যালয় এবং পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় নামে দুইটি অফিস থাকলেও, তা সবসময়ই তালাবদ্ধ অবস্থায় থাকে। অফিসের দরজায় লেখা আছে জরুরি প্রয়োজন ও লাইসেন্সের জন্য আলাদা দুটি মুঠোফোন নাম্বার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মুখ্য পরিদর্শকের কার্যালয় এবং পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়টি তালাবদ্ধ। দুইজন পাট ব্যবসায়ী এসেছেন সেখানে। একজন তার পুরনো লাইসেন্স নবায়ন করবেন, অপরজন করবেন নতুন লাইসেন্স। তাদের সাথে কথা বলে জানা যায়, তারা অফিসে এসে তালাবদ্ধ দেখতে পেয়ে দরজায় প্রদর্শিত নাম্বারে কল দেন। একটি নাম্বারে কল ঢুকলেও, তা রিসিভ করেননি কেউ। অপরটি থেকে জানানো হয়েছে কাগজপত্রসহ যশোরে আসেন অথবা কাগজপত্র কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেন। তারা দু'জনই বেশ কয়েকদিন ধরে ঘুরছেন বলে অভিযোগ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, বেশিরভাগ সময়ই বন্ধ থাকে অফিসটি। অফিস দুটিতে দুইজন কর্মকর্তা দুইজনের একজনও অফিসে আসেন না। পাটের লাইসেন্সের নানা সমস্যা নিয়ে অফিসে আসেন ব্যবসায়ীরা কিন্তু তাদের পাওয়া যায় না। সম্প্রতি, পাট উন্নয়ন কর্মকর্তার বদলির আদেশ হওয়ায় তিনি অফিসে আসছেন না। একজন মূখ্য পরিদর্শকের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে একদিন অফিস করার কথা থাকলেও, তিনি একেবারেই আসেন না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দোকানি জানান, পাট অফিস সবসময় বন্ধ থাকে। লোকজন এসে কাউকে না পেয়ে ফিরে যায়।

পাট অধিদপ্তর ঝিনাইদহের অতিরিক্ত দায়িত্বে থাকা মূখ্য পরিদর্শক মো. তারেক রহমান বাপ্পী বলেন, "আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঝিনাইদহ দেখছি। যশোরে অফিস করি এবং মাঝে মাঝে ঝিনাইদহে যাই।"

তবে সপ্তাহে ঠিক কোন দিন ঝিনাইদহে অফিস করেন সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

এবিষয়ে জানতে সদ্য বদলীর আদেশ হওয়া জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান খানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

পাট অধিদপ্তর যশোর এর সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, "আমাদের জনবলের সংকট রয়েছে। এবিষয়ে অধিদপ্তরে জানানো হয়েছে। তাঁরা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।"

তিনি আরো বলেন, "আমার কার্যালয়ের একজন মূখ্য পরিদর্শক অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঝিনাইদহ এবং মাগুরা জেলা দেখছেন। সপ্তাহের ঠিক কোন দিনে তিনি সেখানে অফিস করেন, তা আমার জানা নেই। তবে, তিনি ঐ জেলা দুটির সকল কাজ যশোরে থেকেই করেন।"

এমএসএম / এমএসএম

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ

পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

ত্রিশাল মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রামজুড়ে তীব্র গ্যাস সংকট,দীর্ঘ লাইন সিএনজি চালকদের

নীরব টুঙ্গিপাড়া, নিরাপত্তার চাদরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ