ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২৬ দুপুর ১:৪৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।

মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, উচ্চ শিক্ষা সেলের পূর্ববর্তী তত্ত্বাবধায়ক, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনকালে তাঁর অবদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

নবনিযুক্ত তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা সেলের পিএইচডি প্রোগ্রামের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ২০২৫–২৬ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামের প্রথম ব্যাচে ১১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাদের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি তদারকি, কোর্সওয়ার্কের মান নিশ্চিত করা, আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা ও থিসিস সম্পন্নে সহায়তা করা এবং শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামকে দেশ-বিদেশে একটি মর্যাদাপূর্ণ ও স্বীকৃত গবেষণা কর্মসূচি হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাব।”

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা