ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'


রবিউল ইসলাম শাকিল photo রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ২২-৭-২০২৬ দুপুর ২:৩২

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-২৪ স্কয়ার’ নির্মাণের ঘোষণা আসার দুই বছর অতিক্রান্ত হলেও এখনো শুরু হয়নি মূল অবকাঠামোগত কাজ। প্রাথমিক নকশা ও পরিকল্পনা চূড়ান্ত হলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে থমকে আছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত এই প্রকল্পটি।
‎২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসের তৎকালীন ‘বঙ্গবন্ধু স্কয়ার’ ও শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভেঙে ফেলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের দাবির মুখে চত্বরটির নতুন নামকরণ করা হয় ‘জুলাই-২৪ স্কয়ার’। তবে নাম পরিবর্তনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসনিক উদ্যোগ মূলত কেবল নামফলকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের।
‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চত্বরটির নির্মাণ বাস্তবায়নে ইতিমধ্যে বেশ কয়েকটি স্থাপত্য নকশা পাওয়া গেছে এবং প্রাথমিক পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। তবে অর্থসংকটই এখন প্রধান বাধা।
‎
‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন বলেন, “জুলাই নিয়ে আমরা অবশ্যই ভাবি। তোমরা হয়তো খেয়াল করেছ, জুলাই স্কয়ারটি পরিত্যক্ত অবস্থায় ছিল। আমি নিজে সেখানে পরিদর্শন করেছি। আমি গতকালও সেখানে লক্ষ করেছি, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে, ঘাস কেটে ফেলা হচ্ছে এবং ভাঙা টাইলসগুলো মেরামতের নির্দেশ দিয়েছি। মূল অবকাঠামোতে হাত দেইনি, তবে এর অর্থ এই নয় যে আমরা কোনো কাজ করছি না। ইতোমধ্যে আমরা কয়েকটি নকশা আহ্বান করেছি এবং স্থাপত্য নকশাও পেয়েছি।”
‎
‎এদিকে অর্থসংকটের বিষয়টি নিশ্চিত করে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, বাজেটের আকার তুলনামূলক বড় হওয়ায় বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। তবে আগামী জুলাইয়ের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, নির্ধারিত সময়ে পর্যাপ্ত বাজেট না পাওয়া গেলে আগের ‘বঙ্গবন্ধু স্কয়ার’-এর ভিত্তিকে কাজে লাগিয়েই বিকল্প উপায়ে স্কয়ারটি নির্মাণের পরিকল্পনা রয়েছে।
‎প্রশাসনের এই ধীরগতিতে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
‎ বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসির নাজিম বলেন, “জুলাই বিপ্লব আমাদের প্রজন্মের আত্মত্যাগ, সাহস ও গণআকাঙ্ক্ষার প্রতীক। এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের স্মৃতি সংরক্ষণে ‘জুলাই-২৪ স্কয়ার’ একটি গুরুত্বপূর্ণ প্রতীক হতে পারত। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও এর নির্মাণকাজ শুরু না হওয়া অত্যন্ত হতাশাজনক। শুধু নাম পরিবর্তন করলেই দায়িত্ব শেষ হয় না। আমরা চাই, দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে একটি দৃষ্টিনন্দন ও মর্যাদাপূর্ণ ‘জুলাই-২৪ স্কয়ার’ নির্মাণ করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এই ইতিহাসকে ধারণ করতে পারে।”
‎
‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবি—জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও বীরত্বকে নতুন প্রজন্মের সামনে অম্লান রাখতে দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করে স্কয়ারটির নির্মাণকাজ শেষ করতে হবে।

এমএসএম / এমএসএম

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল