ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পলিটিক্যাল সায়েন্স বিভাগ আয়োজিত 'পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগ'-এ রেফারির সিদ্ধান্ত ও আয়োজক কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন একাধিক শিক্ষার্থী। বিশেষ করে এমএসএস-১ দলের প্রতি অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত গ্রুপ পর্বের খেলায় ব্যাচ-২৮ ও ব্যাচ-২৪-এর মধ্যকার ম্যাচে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটলেও রেফারি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এছাড়া সিনিয়রদের দল এমএসএস-১-কে নিয়মবহির্ভূত সুবিধা দেওয়া হয়েছে বলেও দাবি তাদের।
অভিযোগ অনুযায়ী, এসব বিষয়ে ব্যাচ-২৯-এর খেলোয়াড়রা রেফারির কাছে ব্যাখ্যা চাইলে তিনি বলেন, "এই নিয়মে খেলতে হলে খেলো, না হলে চলে যাও।" রেফারির এমন মন্তব্যে খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ আরও বেড়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক পলিটিক্যাল সায়েন্স বিভাগের এক শিক্ষার্থী বলেন, "এ ধরনের পক্ষপাতিত্ব নতুন নয়। প্রায় প্রতিবছরই দেখা যায়, আয়োজক হিসেবে থাকা সিনিয়ররা নিজেদের দলকে বিভিন্নভাবে সুবিধা দিয়ে জিতিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসব বিষয়ে শিক্ষকদেরও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায় না।"
আরেক শিক্ষার্থী বলেন, "রেফারি নির্বাচনের ক্ষেত্রে আয়োজকদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। তিনি অপরিপক্ব সিদ্ধান্ত নিয়েছেন। ভুল সিদ্ধান্তের কারণ জানতে চাইলে তিনি খেলোয়াড়দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।"
তবে পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে আয়োজক কমিটির বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তারা বলেন, "আমাদের মূল রেফারি উপস্থিত না থাকায় আজ যিনি দায়িত্ব পালন করেছেন, তিনি খেলা পরিচালনায় পরিপূর্ণ অভিজ্ঞ নন—এটি আমরাও বুঝতে পেরেছি। তবে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং পরবর্তী ম্যাচগুলোতে এই জায়গায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।"
শিক্ষার্থীদের দাবি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভাগীয় টুর্নামেন্টগুলোতে যদি এ ধরনের পক্ষপাত ও অনিয়ম চলতে থাকে, তাহলে এসব আয়োজনের গ্রহণযোগ্যতা ও অংশগ্রহণের আগ্রহ ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য