খালিয়াজুরীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের পাশে দাড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন সদর ইউনিয়নের যোগীমারা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থের পাশে দাড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ঘটনার তথ্য সূত্রের বর্ননা দিয়ে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য পাপ্পু সরকার বলেন বুধবার (১৩ অক্টোবর) সকাল এগার ঘটিকায় রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষণিকের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে চারটি পরিবার। আশে পাশের গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেছেন। আহত হয়েছেন তিনজন। আহতদেরকে খালিয়াজুরী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠানো হয়েছে। পাপ্পু সরকার আরো বলেন জয়হরি রান্না ঘর থেকে আগুনে সূত্রপাত হয়। তাতে ক্ষতিগ্রস্থ হয়েছে টিটু সরকার,মনোরজ্ঞন সরকার, জয় হরি সরকার,রজ্ঞিত সরকার। তাদের ক্ষতির পরিমানের বর্নণায় প্রতি পরিবারে প্রায় আড়াই লাখ করে।
সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ছানোয়ারুজ্জামান জোসেফ বলেন জরুরী কাজে নেত্রকোণায় থাকায় পরিদর্শন করা সম্ভব হয় নাই।তবে শুনেছি চারটি পরিবার খুবই ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদেরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, খবর শুনে আমি প্রকল্প বাস্পতবায়ন কর্মকর্তাসহ ঘটনা স্থল পরিদর্শন করি। অসহায় পরিবারদের খাদ্য সামগ্রী ও পুর্নবাসনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উর্দ্ধকন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে তাদের নগদ টাকা ও টিন প্রদানের ব্যবস্থা করা হবে।
এমএসএম / এমএসএম
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
Link Copied