ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুর সিটি কর্পোরেশনে স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ১৩-১০-২০২১ বিকাল ৫:১২

আগামী ২৩ থেকে ২৯ অক্টোবর ২০২১ ইং ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সফল বাস্তবায়নের লক্ষে আজ (১৩-১০-২১)বুধবার রংপুর সিটি কর্পোরেশনে নগর ভবনের সভা কক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, সচিব মোঃ রাশেদুল হক, রংপুর জেলার সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজিবি’র প্রতিনিধি নজরুল ইসলাম, প্যানেল মেয়র মোঃ সামসুল হক, কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, মাহাবুবর রহমান মঞ্জু, মালেক নিয়াজ আরজু, স্বাস্থ্য শাখা প্রধান আব্দুল কাইয়ুমসহ জেলা ও উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন স্বাস্থ্য কর্মকর্তা ও রংপুর সিটি কর্পোরেশনে কাউন্সিলরবৃন্দ।
এদিকে  একই স্থানে আগামী ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর-২০২১ইং তারিখে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ৩০ শে অক্টোবর থেকে নগরীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদযাপন এর পরিকল্পনা গ্রহণ করা হয়। 

 

এমএসএম / এমএসএম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন