ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পেঁয়াজ পঁচে যাওয়ায় পাবনার পেঁয়াজ চাষিদের আর্তনাদ লাখ লাখ মণ পঁচে গেছে, পেঁয়াজ চাষিরা পথে বসেছে


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৬-৭-২০২৬ দুপুর ২:১৪

পেঁয়াজ উৎপাদনের জন্য বিখ্যাত পাবনার কৃষকরা এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি পেঁয়াজ উৎপাদন করেছেন। কিন্তু অস্বাভাবিকভাবে, কৃষকদের বেশিরভাগ পেঁয়াজই পঁচে যাওয়ায় তাদের দুঃখের শেষ নেই।
কৃষি অধিদপ্তরের কার্যালয় অনুসারে, 'এ বছর পাবনার কৃষকরা বেশি ফলনের আশায় হাইব্রিড পেঁয়াজ চাষে বেশি আগ্রহী ছিলেন। বিভিন্ন বীজ সংগ্রহকারী সংস্থা ভারত ও চীন থেকে হাইব্রিড বীজ আমদানি করে।
লালতির কিং হাইব্রিড, মেটাল হাইব্রিড, রঙ্গিলা-৭, ইস্পাহানি, এসাই কিং, রানি-১, কিঞ্চ হাইব্রিডসহ প্রায় ১৩টি হাইব্রিড পেঁয়াজের বীজ চাষ করা হয়েছে।
পাবনার কৃষকরা বিপুল পরিমাণে সেই বীজ সংগ্রহ করে পেঁয়াজ চাষে ঝাঁপিয় পড়েন। মূলত, এই হাইব্রিড বীজের পেয়াজগুলো নষ্ট হয়ে গেছে বা পঁচে যাচ্ছে। কারণ এই পেয়াজগুলো এক থেকে দেড় মাসের বেশি সংরক্ষণ করা যায় না, জানান এক কৃষি কর্মী।
কৃষি অধিদপ্তর জানিয়েছে যে, এ বছর পাবনা জেলার ৯টি উপজেলায় ৭,০৩,১৫৮ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের জন্য ৪৪,৭৯০ হেক্টর জমি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কৃষকরা লক্ষ্যমাত্রার চেয়ে ৯শ’৮০ হেক্টর বেশি চাষ করেছেন। অতিরিক্ত চাষের ফলে এ বছর পাবনা জেলায় ৮,৫৬,৪১২ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন  হয়েছে। কৃষকরা বলছেন, এ বছর পেঁয়াজ তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।
অনেক কৃষক অভিযোগ করছেন যে, লক্ষ লক্ষ মণ পেঁয়াজ পঁচে যাওয়ায় পাবনার কৃষকরা চরম দুর্দশার মধ্যে পড়েছেন। তারা আক্ষেপ করে বলেন যে, এবারের আবহাওয়া পেঁয়াজ চাষের জন্য অনুকূল ছিল না এবং এমন বিপর্যয় ঘটতে পারে তার কোনো পূর্বাভাসও ছিল না। তাই, কৃষি কর্মকর্তারাও কম দোষী নন। হাইব্রিড পেঁয়াজ ১ থেকে দেড় মাসের বেশি সংরক্ষণ করা যায় না; কৃষি কর্মকর্তারা এ বিষয়টি জানার পরেও কৃষকদের অবহিত না করার জন্য কৃষকরা কর্মকর্তাদের দোষারোপ করছেন।
শুক্রবার সাপ্তাহিক হাজিরহাটে পাবনার সুজানগর উপজেলার কুড়িপাড়া এলাকার কৃষক আতিয়ার রহমান এ প্রতিনিধিকে বলেন, “আমি একটি সারের দোকান থেকে হাইব্রিড পেঁয়াজের বীজ কিনে ২২ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলাম। প্রতি বিঘায় ১১০ থেকে ১৩০ মণ ফলন হয়েছে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। কারণ আমার প্রায় সব পেঁয়াজই নষ্ট হয়ে গেছে। মাত্র ২৫ থেকে ৩০ মণ ভালো দেশি পেঁয়াজ অবশিষ্ট আছে। আমার আর কোনো উপায় নেই।”
পাবনা সদর উপজেলার রফিকুল ইসলাম বলেন, “আমি দেড় বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলাম। লোকে বলে, হাইব্রিড পেঁয়াজ চাষ করে আমার সর্বনাশ হয়ে গেছে। এখন খাওয়ার মতো পেঁয়াজও নেই। খাওয়ার জন্য বাজার থেকে দেশী পেঁয়াজ কিনছি।”
পাবনা সদর উপজেলার আতাইকুলা-লক্ষ্মীপুর এলাকার পেঁয়াজ ব্যবসায়ী গোলাম আলী বলেন, “এবার পেঁয়াজ চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ফলে আমাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ পাবনার সুজানগর, বেড়া, ফরিদপুর ও সাঁথিয়া উপজেলার পেঁয়াজ খায়।
পাবনা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ জানান, পেঁয়াজ সংরক্ষণের জন্য পাবনা জেলায় কৃষকদের মধ্যে মোট ৫,৩৩০টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২,৩৩০টি গত বছর বিতরণ করা হয়। বাকি ৩,০০০টি এই বছর দেয়া হয়েছে। যদিও এই মেশিনগুলোর মাধ্যমে মাত্র ৫,০০০ থেকে ৬,০০০ কৃষক পেঁয়াজ সংরক্ষণ করতে পারেন। আর হাজার হাজার কৃষক এ থেকে বঞ্চিত হচ্ছেন। তবে জানা গেছে, এই মেশিনগুলো দিয়েও কাঙ্খিত ফল পাওয়া যাচ্ছে না। কারণ বৈদ্যুতিক এয়ার ফ্লো মেশিনগুলো বিদ্যুৎ-নির্ভর ।  পেঁয়াজের ভরা মৌসুমে কিছুদিন ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে এগুলোর কার্যকারিতা অনেকাংশ কমে যায়। ফলে পেঁয়াজ পঁচন থেকে রক্ষা পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তা ও কৃষকরা।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক বলেন, “চারা রোপণের সময় এবং পেঁয়াজ লাগানো ও তোলার সময় বৈরি আবহাওয়ার কারণে পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও যথাযথ সংরক্ষণ সুবিধার অভাব রয়েছে।” এছাড়াও, পাবনা জেলায় প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ হয়। সেখানে এয়ার ফ্লো ব্যবস্থা খুবই কম, যা অপর্যাপ্ত।” ওই কর্মকর্তা উল্লেখ করেন যে, যেহেতু পাবনা জেলা পেঁয়াজ উৎপাদনের জন্য বিখ্যাত এবং দেশের পেঁয়াজের চাহিদার একটি বড় অংশ ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়; তাই সেখানে বিদদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রয়োাজন রয়েছে। এ বিষয়ে তিনি কৃষি মন্ত্রণালয়র দৃষ্টি আকর্ষণ করেন।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত