ঢাকা সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

পঞ্চগড় ৩ বছর পুর্বের মেম্বারের ভুলে চেয়ারম্যান কারাগারে


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৩-১০-২০২১ রাত ১১:৫৪
পঞ্চগড় সদর উপজেলায় তৌহিদুল ইসলাম ও সাহেরা খাতুন নামের দুই ইউপি সদস্যের দায়িত্ব পালনে অবহেলার কারণে ফেঁসে গেছেন সাইয়েদ নূর-ই-আলম নামের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
উত্তরাধিকার সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে করা একটি মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ওই চেয়ারম্যানসহ দুই ইউপি সদস্যের বিরুদ্ধে গত সোমবার (১১ অক্টোবর) মামলাটি করেছেন একই ইউনিয়নের গাড়াতিপাড়া এলাকার কালু মিয়া (ফালু) নামের এক ব্যক্তি। মামলায় আরো চারজনকে আসামী করা হয়।
গত মঙ্গলবার পঞ্চগড় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক হুমায়ুন কবির সরকার মামলার ৩নং আসামী মকবুল হোসেন ও ৫নং আসামী সাইয়েদ নূর-ই-আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম নির্দোষ বলে দাবি করছেন ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্যসহ অনেকেই। ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য তৌহিদুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্য সাহেরা খাতুনের অবহেলার কারণে উত্তরাধিকার সনদটিতে ভুল হতে পারে দাবি তাদের।
মামলায় উল্লেখ করা হয়েছে, বাদীর ওয়ারিশি জমি জোরপূর্বক দখলে নিতে মৃত আছিম উদ্দীনের জীবিত পূত্র কালু মিয়াকে ভুয়া দাবি করে মৃত দেখিয়ে ইউনিয়ন পরিষদ হতে চেয়ারম্যান স্বাক্ষরিত উত্তরাধিকার সনদ নেন আসামীরা। ওই সনদে বাদীকে ওয়ারিশবিহীন দেখানো হয়েছে। বাদী জীবিত জানা স্বত্তেও চেয়ারম্যান সনদে স্বাক্ষর করেছেন।
ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যানের ঘনিষ্টজনরা জানান, এঘটনায় চেয়ারম্যান সম্পূর্ণ নির্দোষ। তবে ইউপি সদস্য তৌহিদুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্য সাহেরা খাতুন দায় এড়াতে পারেননা। আসামীরা চেয়ারম্যান বরাবর উত্তরাধিকার সনদের আবেদন করলে সংশ্লিষ্ট ওয়ার্ডের এই দুই সদস্যকে তদন্তের দায়িত্ব দেন চেয়ারম্যান। পরে তাদের সুপারিশের ভিত্তিতে চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম উত্তরাধিকার সনদে স্বাক্ষর করেন। 
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বিষয়টি আরো খতিয়ে দেখবার দাবি জানিয়েছেন। কারণ হিসেবে তিনি বলছেন, যেই উত্তরাধিকার সনদকে কেন্দ্র করে এই মামলা। সেই সনদে কালু মিয়ার কোন স্ত্রী-সন্তান নেই উল্লেখ ছিলো। অথচ মামলায় উল্লেখ রয়েছে, বাদী কালু মিয়ার তিন ছেলে ও চার মেয়ে রয়েছে। তিনি বলেন, মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং ইউনিয়ন পরিষদের সুনামক্ষুন্ন করতেই করা হয়েছে সম্ভবত। 
অভিযুক্ত ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বলেন, প্রকৃত কালু মিয়া অনেক আগেই মারা গেছেন এবং তার কোন স্ত্রী-সন্তান ছিলোনা। আর বাদী কালু মিয়ার প্রকৃত নাম ফালু মিয়া এবং তার বাবার নাম সুরুজ আলী। এই নামে তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদ থেকে সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন। পরে ২০০৮ সালে কৌশলে জাতীয় পরিচয়পত্রের নাম বদলে কালু মিয়া (ফালু) হয়েছেন। এই উত্তরাধিকার সনদ দেয়া হয়েছে ২০১৮ সালে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে এতদিন পর এই মিথ্যা মামলা করা হয়েছে।
এ বিষয়ে আসামী পক্ষের আইনজীবি অ্যাড. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা গত মঙ্গলবার আদালতে জামিন আবেদন করেছিলাম। আদালত ০৭ জনের মধ্যে ৫ জনকে জামিন দিয়েছেন এবং দুইজনের আবেদন নামঞ্জুর করেছেন। আবারো জামিনের আবদেন করবো ইনশাআল্লাহ বাকী দুজনও ন্যায় বিচার পাবেন।

এমএসএম / এমএসএম

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি বা‌লি ভরাট ক‌রে দখলের চেষ্টা

সোমবার বগুড়ায় আসছেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

রায়গঞ্জে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, নিরাপত্তার দাবি

জনগণ ট্যাক্সের টাকার হিসাব পাবেন তিন মাস পরপর : কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা

পঞ্চগড়ে মব সৃষ্টি করে প্রশাসনিক কর্মকর্তার উপর হামলার অভিযোগ জামায়াত চেয়ারম্যানের বিরুদ্ধে

পত্নীতলায় স্মারকলিপি প্রদান

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে ১১ দলীয় জোট

নাগেশ্বরীতে গরুর গোস্ত বিক্রি করাকে কেন্দ্র করে সাম্প্রাদায়িক সম্প্রতি নষ্টের আশঙ্কা

মান্দায় স্টেডিয়াম নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

নাগেশ্বরী দুধকুমার নদীতে ব্রীজের অভাবে জনদুর্ভোগ চরমে

দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঠাকুরগাঁওয়ে বাড়ছে হাম রোগের প্রকৌপ : ৯৭ জনের উপসর্গ সনাক্ত

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ চাবিক্রেতা রফিকুল ইসলামের,সুষ্ঠু তদন্তের দাবি