ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

‎জাককানইবি-বাকৃবি রোভার স্কাউটের প্রথম ‘ফ্রেন্ডশিপ ক্যাম্প’


রবিউল ইসলাম শাকিল photo রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ৩১-৭-২০২৬ দুপুর ১:৫

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) রোভার স্কাউট গ্রুপ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেন্ডশিপ ক্যাম্প’। শুক্রবার (৩১ জুলাই) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
‎
‎দুই বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নেতৃত্বগুণ ও দলগত দক্ষতা বিকাশের লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে দুই প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন রোভার ও গার্ল ইন রোভার অংশ নেন।
‎
‎দিনব্যাপী কর্মসূচিতে রোভার স্কাউটিংয়ের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন, ফান অ্যাক্টিভিটি, প্রকৃতি পর্যবেক্ষণ ও ট্রেজার হান্টসহ নানা আয়োজন ছিল। এসব কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের রোভারদের মধ্যে পরিচিতি ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হয়।
‎
‎আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাডমিন) ড. মো. জহিরুল আলম।
‎
‎আয়োজকদের মতে, স্কাউটিংয়ের মূল চর্চার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোভারদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হলে তাদের সাংগঠনিক দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা আরও সমৃদ্ধ হয়। সেই ধারাবাহিকতায় দুই বিশ্ববিদ্যালয়ের রোভারদের নিয়ে প্রথমবারের মতো এ ফ্রেন্ডশিপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল