ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক


রবিউল ইসলাম শাকিল photo রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ৩১-৭-২০২৬ দুপুর ৩:২

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের ফোন করে পুলিশ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র।
‎পরপর দুই দিনে প্রায় একই ধরনের দুটি ঘটনা সামনে আসায় শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
‎
‎ঘটনা সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মিডটার্ম পরীক্ষা চলাকালে নিয়ম অনুযায়ী এক শিক্ষার্থী তাঁর মোবাইল ফোন বন্ধ রাখেন। এ সুযোগে প্রতারক চক্রটি ওই শিক্ষার্থীর বাবাকে ফোন করে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা দাবি করে, তাঁর ছেলেকে মাদকসহ আটক করা হয়েছে। পরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে ওই অভিভাবকের কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
‎ঘটনার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোস্টের মাধ্যমে জানিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান।
‎
‎সেই সতর্কবার্তার ২৪ ঘণ্টা না পেরোতেই ৩০ জুলাই আবারও একই ধরনের প্রতারণার চেষ্টা চালায় চক্রটি। এবার এক নারী শিক্ষার্থীর মাকে ফোন করে নিজেদের ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দেয় তারা। ফোনে জানানো হয়, তাঁর মেয়েকে একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয়েছে। পরে সামাজিক সম্মানহানির ভয় দেখিয়ে এবং ফোনের অপর প্রান্তে এক নারীর কান্নার শব্দ শোনানোর মাধ্যমে পরিস্থিতিকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করা হয়। একপর্যায়ে ১ লাখ ২০ হাজার টাকা বিকাশে পাঠাতে চাপ দেওয়া হয়।
‎তবে আগের ঘটনার বিষয়ে জানার কারণে ওই অভিভাবক তাৎক্ষণিকভাবে টাকা পাঠাননি। তিনি পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করেন। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পান।
‎
‎পরপর দুই দিনে একই ধরনের ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজেদের পরিবার ও পরিচিতদের এ ধরনের ফোনকল সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ‎এদিকে প্রতারকেরা কীভাবে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য বা পরীক্ষার সময় সম্পর্কে ধারণা পাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাঁদের একটি অংশের আশঙ্কা, কোথাও থেকে তথ্য ফাঁস হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি বলেন, "অপরিচিত নম্বর থেকে এ ধরনের ফোন এলে কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না। টাকা পাঠানোর আগে অবশ্যই শিক্ষার্থী, তাঁর সহপাঠী, বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করতে হবে।"
‎
‎বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ ধরনের প্রতারণা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার এবং কোনো সন্দেহজনক ফোনকল পেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানিয়েছে।

এমএসএম / এমএসএম

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল