ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ৩:৫৬

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসে হারিয়ে যাওয়া চার বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ডিএমএ পশ্চিম জোনের নিরাপত্তা সদস্যরা।

গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে পরিবারের কাছ থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায় মাদারীপুর জেলার কালকিনি থানার আতলিয়ার চর গ্রামের মো. সোহাগ হোসেনের চার বছর বয়সী শিশু সন্তান রায়হান হোসেন। স্বজনরা তাৎক্ষণিকভাবে বিষয়টি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দলকে জানান।

খবর পেয়ে ডিএমএ পশ্চিম জোনের পিসি মো. ইসমাইল উদ্দিন, এপিসি মো. নাজমুল হাসান এবং আনসার সদস্য মো. ইমন মিয়ার নেতৃত্বে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দ্রুত অনুসন্ধান চালানো হয়। অভিযানের একপর্যায়ে শিশুটিকে সম্পূর্ণ নিরাপদ অবস্থায় একটি ওয়ার্ড থেকে উদ্ধার করে তা পরিচয় নিশ্চিতের পর পিতা সোহাগ হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

স্বল্প সময়ের মধ্যে শিশুটিকে নিরাপদে উদ্ধার ও স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের উদ্ধারকারী আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন শিশুর স্বজনরা।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল