জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রতীক শহীদ শরিফ উসমান বিন হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) টিএসসি ভবনের দক্ষিণ পাশের সিঁড়ি সংলগ্ন এলাকাকে ‘হাদি চত্বর’ নামে নামকরণ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (২ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত ‘SAU Run For Justice 2.0’ কর্মসূচির সমাপনী পর্বে এ ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের আত্মত্যাগ তুলে ধরার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের জার্সির পেছনেও বিভিন্ন জুলাই শহীদের নাম লেখা ছিল, যাতে শহীদদের পরিচয় ও আত্মত্যাগ সবার কাছে পৌঁছে যায়।
এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ নাঈম বলেন, “জুলাই শহীদদের স্মরণে আমরা সবার জার্সির পেছনে শহীদদের নাম ব্যবহার করেছি। পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের শহীদ শরিফ উসমান বিন হাদি ভাইকে স্মরণ রাখার জন্য টিএসসির দক্ষিণ পাশের সিঁড়ি সংলগ্ন এলাকাটির নাম ‘হাদি চত্বর’ রেখেছি। আমরা চাই, ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে জুলাই এবং শহীদদের স্মৃতি ধরে রাখতে।”
কর্মসূচির সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, “২৪-এর বিভীষিকাময় দিনগুলোর কথা আমরা যদি স্মরণে না রাখি, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। জুলাই বেঁচে না থাকলে নতুন বাংলাদেশের স্বপ্নও ধূলিসাৎ হয়ে যাবে।”
শিক্ষার্থীদের এ উদ্যোগকে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন। আয়োজকদের ভাষ্য, ‘হাদি চত্বর’ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী স্মৃতিচিহ্ন হিসেবে কাজ করবে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ
ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম
এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে
গণ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
‘সহিংসতার আহ্বান নয়, ছিল রাজনৈতিক প্রতিবাদ’: বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা গকসু এজিএসের
মালয়েশিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ইন্টার্ন ডাক্তাররা
ডিআইইউতে অর্থনীতি বিভাগের রিসার্চ মনোগ্রাফ কর্মশালা অনুষ্ঠিত