প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
প্রবাসী কর্মীদের পাঠানো থেকে শুরু করে দেশে ফেরার পর তাঁদের পুনর্বাসন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সরকার, বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
শনিবার রাজধানীর আন্তর্জাতিক পল্লী উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অভিবাসন, শরণার্থী ও বাস্তুচ্যুতি গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘বন্ধ হয়ে আসা অভিবাসনের দুয়ারের সময়ে দক্ষতা, নতুন গন্তব্য এবং বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় গবেষণানির্ভর নীতি প্রণয়ন অত্যন্ত জরুরি। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানো এবং দেশে ফেরার পর তাঁদের পুনর্বাসনে সরকার, বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অভিবাসন ও উন্নয়নবিষয়ক সংসদীয় জোটের চেয়ারম্যান এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, বিশ্বজুড়ে শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। অভিবাসন খাতে গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম আহসান উল্লাহ। তিনি বলেন, অদক্ষ ও অর্ধদক্ষ শ্রমিকের ওপর নির্ভরশীলতা কমিয়ে আন্তর্জাতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। ভবিষ্যতের বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতাভিত্তিক জনশক্তিই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।
অভিবাসন, শরণার্থী ও বাস্তুচ্যুতি গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. শরিফুল আলমের সভাপতিত্বে সেমিনারে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, নারী কর্মীদের সুরক্ষা জোরদার, নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং অভিবাসন ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপদেষ্টা অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, অভিবাসন বিশেষজ্ঞ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উৎকর্ষ ও উন্নয়ন কেন্দ্রের অতিরিক্ত পরিচালক এবং সহযোগী অধ্যাপক মিলি রহমান।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য