মীরসরাইয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা
চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনা ১৪ অক্টোবর বৃহস্পতিবার প্রথম প্রহরে জোরারগঞ্জ থানাধীন ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার মোস্তফা সওদাগরের বাড়ীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় খুন হয়েছেন- মোস্তফা মিয়া (৭০), তার স্ত্রী জোসনা আক্তার (৫৫) এবং মোস্তাফার মেঝো ছেলে আহমদ হোসেন (২৫)।
নিহত মোহাম্মদ মোস্তফার ছোট ছেলে মোঃ আলতাফ হোসেন বলেন, আমি মাছ আরতে চাকরি করার সুবাদে বারইয়ারহাট বাসা নিয়ে থাকি আর সকালে ঘটনা শুনতে পেয়ে বাড়িতে এসে দেখি আমার মা-বাবাকে ভাইকে কুপিয়ে হত্যা করেছে।নিহত মোস্তফা সদাগরের ভাড়াটিয়া, আঙ্গুরের নেছা জানান, ফজরের নামাজের সময় তাদের ঘরের চিৎকার চেঁচামেচি শুনে গেলে দেখি ঘরের ভেতর থেকে তালা মারা।ওর বড় ছেলে বাড়ির ছাদের উপরে, পরে ভিতর থেকে সে তালা খুলতে আমরা দেখতে পাই ঘরের ভিতরে লাশ।মোহাম্মদ জাকারিয়া বলেন, আমরা বহিরাগত কোন ডাকাত বা কোনো কিছুই দেখি নাই। নিহতের পরিবারের চিৎকার চেঁচামেচি শুনে আমরা ছুটে আসি দেখি ঘরে লাশ পরে থানায় খবর দিয়ে আমরা অপেক্ষা করি।
এঘটনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। একই বসতঘরে পরিবারের সবাই ঘুমিয়েছিলেন। দুর্বৃত্তরা মোস্তাফা, তার স্ত্রী ও মেঝ ছেলেকে হত্যা করলেও বড় ছেলে ও তার স্ত্রী অক্ষত আছেন। বিষয়টি রহস্যজনক তাই ঘটনাস্থল থেকে নিহত মোস্তফা মিয়ার বড় ছেলে সাদেক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রকৃত তথ্য বের করা হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied