ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত


তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি photo তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২৬ বিকাল ৫:৫৯

সরকারি বাঙলা কলেজ'স্থ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, সবুজ বাংলাদেশ গঠন এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, "সবার আগে বাংলাদেশ"—এই চেতনাকে ধারণ করে আমাদের প্রত্যেকের উচিত দেশ ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে এগিয়ে আসা। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদস্য মো. জাবেরুল ইসলাম তানভীর এবং সরকারি বাঙলা কলেজস্থ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টা কামরুন নাহার।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগে সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করতে হবে।

কর্মসূচি শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য