ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুবি শাখা'র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবছার উদ্দিন ইফতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গাজী শাওন।
সোমবার (৩ আগষ্ট) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু এই কমিটি ঘোষণা করেন।
নবমনোনীত সাধারণ সম্পাদক সাধারণ গাজী শাওন বলেন, "সম্পাদক হিসেবে আমার অঙ্গীকার হলো সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও সেবার মানসিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও শিক্ষার্থীকেন্দ্রিক করে তোলা। পবিত্র কুরআন ও সুন্নাহর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশের মাধ্যমে ক্যাম্পাসে একটি সুস্থ, সুন্দর ও জ্ঞানচর্চাভিত্তিক পরিবেশ গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করব, ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত একাডেমিক পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের কল্যাণে বাস্তবমুখী ও সেবাধর্মী উদ্যোগ গ্রহণ আমাদের অগ্রাধিকার থাকবে। আমরা বিশ্বাস করি, আন্তরিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পারস্পরিক সহযোগিতার সমন্বয়েই একটি শক্তিশালী ও আস্থাভাজন ছাত্রসংগঠন গড়ে ওঠে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকলের অংশগ্রহণ, গঠনমূলক পরামর্শ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে ক্যাম্পাসে আদর্শ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীদের আস্থার প্রতীক হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে আমি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাব, ইনশাআল্লাহ।"
নবমনোনীত সভাপতি আবছার উদ্দিন ইফতি বলেন, "আমাদের প্রধান অঙ্গীকার হলো কুরআন-সুন্নাহর আলোকে আদর্শবান ছাত্রসমাজ গড়ে তোলা। ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার চর্চা ক্যাম্পাসে আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, একাডেমিক পরিবেশের উন্নয়ন এবং সেবামূলক কার্যক্রমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করব, ইনশাআল্লাহ।"
Aminur / Aminur
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ
ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম
এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে
গণ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
‘সহিংসতার আহ্বান নয়, ছিল রাজনৈতিক প্রতিবাদ’: বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা গকসু এজিএসের
মালয়েশিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ইন্টার্ন ডাক্তাররা
ডিআইইউতে অর্থনীতি বিভাগের রিসার্চ মনোগ্রাফ কর্মশালা অনুষ্ঠিত