গণ বিশ্ববিদ্যালয়ে ডাঃ সৈয়দ আনোয়ার হোসাইনের বিদায় সংবর্ধনা
কিছু বিদায় কেবল দায়িত্বের সমাপ্তি নয়, বরং একটি আলোকিত জীবনের প্রতি সম্মিলিত শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ। ঠিক তেমনি এক মূহুর্তের সাক্ষী হলো গণ বিশ্ববিদ্যালয় (গবি)। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রাক্তন অধিকর্তা এবং মাইক্রোবায়োলজি বিভাগে সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ আনোয়ার হোসাইন-এর ‘বিদায় সংবর্ধনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন’ অনুষ্ঠান যেন ছিল একজন শিক্ষাবিদদের দীর্ঘ পথচলার প্রতি অনন্য শ্রদ্ধার বহিঃপ্রকাশ।
গত বুধবার (২৯ জুলাই) ভেটেরিনারি অনুষদের ২০৪ নং কক্ষে অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বিতীয় মেয়াদে অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালনকারী ডাঃ সৈয়দ আনোয়ার হোসাইনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এর আগে শ্রদ্ধাভাজন সহকর্মী ও শিক্ষককে সম্মান ও কৃতজ্ঞতা জানাতে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) এবং গত সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে শিক্ষক-শিক্ষার্থীরা বিদায় সংবর্ধনার আয়োজন করেন।
অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক মনসুর মুসার দীর্ঘ শিক্ষকতা জীবন, একজন ভেটেরিনারিয়ান হিসেবে দেশের প্রাণিসম্পদ খাতে তার অবদান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় ভবিষ্যৎ কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির বলেন, ‘যে সময় সৈয়দ আনোয়ার হোসেন স্যার আমাদের অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন, সে সময় আমরা ছিলাম না। তবে শুনেছি তিনি ক্রাইসিস মোমেন্টে দায়িত্ব পালন করেছেন। আজ তার দীর্ঘ শিক্ষকতা জীবনের বিদায় লগ্নে আমরা সকলে একত্রিত হয়েছি। স্যারের জ্ঞান, প্রজ্ঞা, নির্দেশনা ও দৃষ্টিভঙ্গি যেন আমরা ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে পারি সেটিই কাম্য। আল্লাহ স্যারকে সবসময় সুস্থ ও সুন্দর রাখুক।’
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুর রহমান বলেন, ‘সৈয়দ আনোয়ার স্যার ক্রান্তিলগ্নে ভেটেরিনারি অনুষদের হাল ধরেছিলেন। সে সময় নানান চড়াই-উতরাই পার করে স্যার ভেটেরিনারি অনুষদ কে খুব সুন্দরভাবে ধরে রেখেছিলেন এজন্য আমরা তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। বিদায়ের মূহুর্তে আমরা স্যারের কর্মময় জীবন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’
মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শাহ আলম বলেন, ‘উনি প্রায় দীর্ঘ ২১ বছর যাবত সহকর্মী হিসেবে ছিলেন এবং তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও প্রচারবিমুখ শিক্ষক। বিগত ২১ বছরে আমি কোনদিন তাকে ক্লাসে অনুপস্থিত থাকতে দেখিনি। শিক্ষার্থীরা উপস্থিত না থাকলেও তিনি ক্লাসে একা বসে থাকতেন। প্রতি সেমিস্টারে নিজ হাতে নোট তৈরি করে শিক্ষার্থীদের সহজভাবে উপস্থাপন করা, নিয়ম মাফিক আসা-যাওয়া, শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও নিজ দায়িত্ব পালনে তিনি একজন আদর্শ শিক্ষক। তার মতো শিক্ষক সত্যিই বিরল।’
বিশ্ববিদ্যালয়ের ডিন'স কমিটির সভাপতি ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, ‘সৈয়দ আনোয়ার সাহেব দীর্ঘ ২১ বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং তিনি কখনও দায়িত্ব পালনে অবহেলা করেননি। শিক্ষকতার বাহিরের বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে তিনি বরাবরের মত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। দীর্ঘ কর্মজীবনে তার বিরুদ্ধে কোনো অভিযোগ শুনিনি, বরং শিক্ষার্থীদের প্রশংসাই শুনেছি। আমরা তার অভিজ্ঞতা ও পরামর্শ ভবিষ্যতেও পেতে চাই।’
প্রসঙ্গত, ডাঃ সৈয়দ আনোয়ার হোসাইন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিং থেকে স্নাতকোত্তর শেষ করেন। গণ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ২১ বছর শিক্ষকতা করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের দ্বিতীয় মেয়াদের ডীনের দায়িত্ব পালন করেন।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য