আপত্তিকর ক্যাপশনসহ ভিডিও প্রচারের অভিযোগে আটক, মুচলেকায় মুক্তি
গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারণ করা ভিডিও আপত্তিকর ক্যাপশনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে ফিরোজ কবির নামে এক ব্যক্তিকে আটক করে।
বুধবার (৫ আগস্ট) জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতিসহ শিক্ষার্থীরা অভিযুক্ত ফিরোজ কবিরকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন। অভিযুক্ত ফিরোজ কবিরের গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলায়। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিরিবিলি এলাকায় বসবাস করেন এবং গ্লোবাল অ্যাটায়ার লিমিটেড এ কর্মরত রয়েছেন।
জানা যায়, এফ কে নামক ফেসবুক পেজ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারণ করা বিভিন্ন ভিডিও আপত্তিকর ও বিভ্রান্তিকর ক্যাপশনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডিকে অবগত করা হয়।প্রক্টোরিয়াল বডির সদস্যরা অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোনে থাকা ভিডিওগুলো পর্যালোচনা করেন সত্যতা পান। ভিডিওগুলোর বিষয়বস্তুতে অশ্লীলতা না থাকলেও ব্যবহৃত ক্যাপশনগুলো আপত্তিকর ছিল।
পরবর্তীতে অভিযুক্তের স্ত্রী উপস্থিত হলে তাকে পুরো বিষয়টি অবগত করা হলে তিনি জানান, যে তার স্বামীর এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে তিনি পূর্বে অবগত ছিলেন না। ফিরোজ কবির নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করবেন না মর্মে লিখিত মুচলেকা দিলে তার স্ত্রীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, শিক্ষার্থীদের অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট দেখি। পোস্টে গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারণ করা ভিডিও ও ছবি আপত্তিকর ক্যাপশন দিয়ে ফেসবুকের পেজে প্রকাশ করা হয়েছিলো। বিষয়টি অবগত হয়ে শিক্ষার্থীদের সহায়তায় অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসি এবং প্রক্টোরিয়াল বডিকে অবহিত করি।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্য কওছার আহমেদ বলেন, 'আমরা শিক্ষার্থীদের মাধ্যমে আমরা জানতে পারি ফিরোজ কবির নামক ব্যক্তি তার ফেসবুক আইডি আছে এফ কে মিডিয়া নামে। সে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে ভিডিও করে অশ্লীল ক্যাপশন দিয়ে আপলোড করে। শিক্ষার্থীরা ভিডিওগুলো দেখে এবং তাকে বিশ্ববিদ্যালয় নিয়ে আসে। খবর পেয়ে আমরা এসে সত্যতা পাই। এরই প্রেক্ষিতে তার স্ত্রীকে বিষয়টি অবগত করে মুচলেকা নিয়ে তার স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান
মাদকের স্বর্গরাজ্য ডিআইইউ'র হল, শিক্ষকের জড়িত থাকার অভিযোগ