ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ইন্টার্ন ডাক্তাররা


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ৮-৮-২০২৬ দুপুর ১:৫

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ইতিহাসে দ্বিতীয়বারের মতো এক্সটার্নশিপের উদ্দেশ্যে মালয়েশিয়ায় পাড়ি জমালেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১২ তম ব্যাচের ইন্টার্ন ডাক্তাররা।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮:০০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সে করে মালয়েশিয়ার উদ্দেশ্য দেশ ছেড়েছে শিক্ষার্থীরা। মালয়েশিয়ার খ্যাতনামা 'ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলান্টানে' ১২ তম ব্যাচের মোট ৮ জন শিক্ষার্থী ১৫ দিন এক্সটার্নশিপ করবে, তবে সময়সীমা বাড়তে পারে বলে জানা যায়।

ইন্টার্ন চিকিৎসক মো. মোফাস্সের হোসেন মীম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে আমরা মালয়েশিয়ায় এক্সটার্নশিপ করতে যাচ্ছি। এমন আন্তর্জাতিক সুযোগ আমাদের পেশাগত দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশের পাশাপাশি বিদেশের ভেটেরিনারি চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তুলনামূলক জ্ঞান অর্জনের সুযোগ হবে, যা ভবিষ্যৎ কর্মজীবনে অত্যন্ত সহায়ক হবে। আমাদের প্রত্যাশা, ভবিষ্যতে‌ও নিয়মিতভাবে এ ধরনের আন্তর্জাতিক এক্সটার্নশিপ এর সুযোগ করে দেবে, যাতে শিক্ষার্থীরা বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।

এই বিষয়ে অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান জানান, ‘শিক্ষার্থীদের বিদেশে এক্সটার্নশিপে পাঠানোর মূল উদ্দেশ্য হলো তাদেরকে আন্তর্জাতিক মানের ব্যবহারিক জ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করা। উন্নত প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি, সর্বাধুনিক ডায়াগনস্টিক পদ্ধতি এবং আন্তর্জাতিক চিকিৎসা প্রোটোকল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তারা সেখানে পাবে। এসব বিষয় আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই সীমিত, তাই বিদেশের অভিজ্ঞতা তাদের পেশাগত দক্ষতা ও দৃষ্টিভঙ্গিকে আরও সমৃদ্ধ করবে। তাদের জন্য আন্তরিক শুভকামনা রইল। পাশাপাশি আশা করি, আগামী দিনগুলোতে আমাদের আরও বেশি সংখ্যক শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক এক্সটার্নশিপের সুযোগ লাভ করবে।’

ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচের ২৫ জন শিক্ষার্থী নেপালের খ্যাতনামা ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে, অষ্টম ব্যাচের ২১ জন শিক্ষার্থী নেপালের এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে, নবম ব্যাচের ৬ জন শিক্ষার্থী মালয়েশিয়ার 'ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলান্টানে' এবং একই ব্যাচের আরও ১৩ জন শিক্ষার্থী নেপালের এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে সফলভাবে এক্সটার্নশিপ সম্পন্ন করেছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের মে মাসে দেশের প্রথম ও একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গবিতে ভেটেরিনারি শিক্ষার যাত্রা শুরু হয়। শুরুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মাত্র ২৫ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়। তবে পরে আসনসংখ্যা ৫০-এ উন্নীত হয়। ইতোমধ্যে এ বিষয়ে ১১ টি ব্যাচ স্নাতক সম্পন্ন করেছে।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা