ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম


কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ photo কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ
প্রকাশিত: ১০-৮-২০২৬ দুপুর ৪:১৩

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ রাকিবুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক সাংগঠনিক সিদ্ধান্তে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়া জানতে চাইলে নবনিযুক্ত সিনিয়র সহ-সভাপতি মোঃ রাকিবুল ইসলাম বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, তার জন্য আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যাম্পাসের সাংগঠনিক বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা অতিরিক্ত টিউশন ফি সহ নানা একাডেমিক জটিলতার মুখোমুখি হন। আমরা সাধারণ ছাত্রদের পাশে থেকে তাদের যৌক্তিক দাবিগুলো কর্তৃপক্ষের কাছে নিয়মতান্ত্রিকভাবে তুলে ধরব।

ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে রাকিবুল ইসলাম বলেন, "নেতিবাচক প্রচারণার কারণে অনেক সময় সাধারণ শিক্ষার্থীদের মনে রাজনীতি নিয়ে এক ধরনের ভীতি তৈরি হয়। তবে আমরা যদি ইতিবাচক, মেধাভিত্তিক ও কল্যাণমুখী ছাত্র রাজনীতির চর্চা করতে পারি, তবে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে।

ডিআইইউতে ছাত্রদলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে প্রতিটি বিভাগে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী করাই আমাদের মূল চ্যালেঞ্জ।

সবশেষে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্যাম্পাসের যেকোনো সংকটে ডিআইইউ ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে। আমরা সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে বদ্ধপরিকর।

এমএসএম / এমএসএম

ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম

এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

গণ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

‘সহিংসতার আহ্বান নয়, ছিল রাজনৈতিক প্রতিবাদ’: বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা গকসু এজিএসের

মালয়েশিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ইন্টার্ন ডাক্তাররা

ডিআইইউতে অর্থনীতি বিভাগের রিসার্চ মনোগ্রাফ কর্মশালা অনুষ্ঠিত

আপত্তিকর ক্যাপশনসহ ভিডিও প্রচারের অভিযোগে আটক, মুচলেকায় মুক্তি

শেখ হাসিনার সাথে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, তদন্তে কমিটি গঠন