ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন


কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ photo কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ৪:৩৭

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ডিআইইউ বিজনেস ক্লাব ও অনলাইন জব প্ল্যাটফর্ম ‘সম্ভব জবস’-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ (P2E) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজনের অংশ হিসেবে ইউনিসেফের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ডিআইইউ ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সময়োপযোগী প্রশিক্ষণ এবং তরুণদের জন্য সম্ভাবনাময় ক্যারিয়ারের পথ তৈরি করার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিআইইউর ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন বুশরা ফেরদৌসী, ডিআইইউ বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক সোহাগ দত্ত, ক্লাবের সভাপতি শেখ শোয়েব, সহ-সভাপতি জহুরুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় শিক্ষার্থীদের কর্পোরেট বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় দক্ষতা, প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ কর্মজীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে প্রশিক্ষণভিত্তিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

পরবর্তীতে ইউনিসেফের প্রতিনিধি দল ডিআইইউর মাননীয় উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে যৌথভাবে কাজ করার সম্ভাবনা, বিভিন্ন কার্যক্রম এবং কৌশলগত অংশীদারিত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময়োপযোগী আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ডিআইইউ বিজনেস ক্লাবের প্রতিনিধিরা ইউনিসেফ ও ‘সম্ভব জবস’-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি এবং নতুন সুযোগ তৈরির লক্ষ্যে ডিআইইউ বিজনেস ক্লাব ভবিষ্যতেও এ ধরনের শিক্ষণীয় ও প্রভাববিস্তারকারী কার্যক্রম অব্যাহত রাখবে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন

জাককানইবি ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ভিসির বক্তব্য ‘অসত্য ও বিভ্রান্তিকর’, প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি সিকৃবির উপ-পরিচালকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ

মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন ইউএনওর মাসুদুর রহমানের

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল

তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন: সভাপতি রাজিব, সম্পাদক বাপন

কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে কুবির তিন উদ্ভাবনী প্রকল্প

ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি গবির রাকিব

ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬