উচ্চশিক্ষায় বৃত্তি পেলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৭০ নারী শিক্ষার্থী
প্রান্তিক ও সুবিধাবঞ্চিত এলাকার মেধাবী নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সেমিনার ও বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। এতে এ বছর ৭০ জন নারী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
রবিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ‘ক্যারল অ্যান এগেন স্টাইপেন্ড ফান্ড ফর গার্লস এডুকেশনের’ অর্থায়নে ‘অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষা: প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন মো. ফুয়াদ হোসেন। ‘দারিদ্র থেকে মুক্তির জন্য নারী শিক্ষা’ প্রকল্পের আওতায় দুর্যোগপ্রবণ, চর, হাওর, উপকূলীয় ও পার্বত্য এলাকার দরিদ্র ও মেধাবী নারী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। এ বছর বৃত্তি পাওয়া ৭০ জনের মধ্যে ১০ জনের হাতে ২০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী এ এইচ এম শফিকুজ্জামান এবং ক্যারল অ্যান এগেন স্টিপেন্ড ফান্ড প্রকল্পের পরিচালক রঞ্জন কুমার মিত্র বক্তব্য দেন।
‘দারিদ্র থেকে মুক্তির জন্য নারী শিক্ষা’ পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প। এর আওতায় প্রতিবছর গণ বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের ৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। বিভাগগুলো হলো—বাংলা, ইংরেজি, ফলিত গণিত, রসায়ন, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইইই এবং মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং। প্রান্তিক এলাকার মেধাবী নারী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে এই বৃত্তি আর্থিক সহায়তা দিচ্ছে। পাঁচ বছর মেয়াদি প্রকল্পটির মাধ্যমে প্রতিবছর ৭০ জন শিক্ষার্থী এই সহায়তার সুযোগ পাচ্ছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Aminur / এমএসএম
কাপাসিয়ায় গবাদিপশু ও পোষা প্রাণীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
বিশ্বমানের গবেষক তৈরির লক্ষ্য, নিবন্ধন পেল ক্লিনিক্যাল রিসার্চ সোসাইটি
ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়