চট্টগ্রামে মা ও দুই সন্তানের মৃতদেহ উদ্ধার
চট্টগ্রামের মোহাম্মদপুরে নিজ বাসা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পাঁচলাইশ থানাধীন ইসমাঈল কলোনির একটি বাসা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- মা সুমিতা খাতুন (৩২), মেয়ে জান্নাতুল (৭) ও ছেলে সান (২)। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। পাঁচলাইশ থানার পরিদর্শক কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৪টার দিকে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে ডাকাডাকি করেও বাসার দরজা কেউ খুলছিল না। পরে দরজা ভেঙে মা ও দুই সন্তানের মরদেহ দেখতে পাই আমরা।
পুলিশ কর্মকর্তা কামাল হোসেন আরো জানান, হত্যাকাণ্ডের কারণ বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
জামান / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই