ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি


তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি photo তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৬ বিকাল ৫:৪৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বেরিয়ে আসা সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় সংযুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এর আয়োজন করেন। লিখিত বক্তব্য পাঠ করেন বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, তারা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিতে আসেননি। শিক্ষাজীবনে ন্যায়সংগত অধিকার, বৈষম্যহীনতা এবং ভবিষ্যৎ সুরক্ষার দাবিতেই তারা কথা বলছেন।

তারা বলেন, দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা ফল প্রকাশে বিলম্ব, সেশনজট, ত্রুটিপূর্ণ ফলসহ নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। অধিভুক্ত শিক্ষার্থীদের জন্য কার্যকর একাডেমিক ক্যালেন্ডার না থাকায় তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছিল।

শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, এসব সমস্যা থেকে উত্তরণ এবং উচ্চশিক্ষার মান নিশ্চিত করার দাবিতে দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। তাদের দাবি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের চলমান শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কার্যক্রম আরও সুশৃঙ্খল ও মানসম্মত করা।

তবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ডিসিইউতে অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে বলে দাবি করেন তারা। শিক্ষার্থীরা বলেন, একটি অংশের বিরোধিতার কারণে ২০২১-২২ শিক্ষাবর্ষের সব শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে।

তারা আরও বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ সাতটি ক্যাম্পাসে মতবিনিময় সভা করেছেন। সেখানে শিক্ষার্থীরা ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ডিসিইউর অধীনে অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরেছেন।

শিক্ষার্থীরা জানান, ইতোমধ্যে মাইগ্রেশনের বিষয়টি প্রশাসন ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে তারা জানতে পেরেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, গত ২৫ জুলাই প্রকাশিত তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশন করা ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ডিসিইউর সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে দ্রুত রোডম্যাপ প্রকাশের কথাও জানানো হয়েছে বলে দাবি করেন তারা।

এ অবস্থায় অন্তর্ভুক্তির বিষয়টি নীতিগতভাবে বিবেচনাধীন থাকা সত্ত্বেও তা বাধাগ্রস্ত করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা সরকার, শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রতি আস্থা প্রকাশ করেন। তারা ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্রুত ডিসিইউর অধীনে অন্তর্ভুক্ত করে এ বিষয়ে সুস্পষ্ট ও বাস্তবায়নযোগ্য প্রজ্ঞাপন জারি এবং রোডম্যাপ প্রকাশের দাবি জানান।

তাদের প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করে তা বাস্তবায়ন করা হবে।

এমএসএম / এমএসএম

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য