এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) সংলগ্ন মাহতাব টাওয়ার ছাত্রাবাস থেকে এক সপ্তাহ আগে মাদক সেবনের অভিযোগে আট শিক্ষার্থী হাতেনাতে আটক হওয়ার ঘটনার পর এবার দুই শিক্ষার্থীর মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের চয়ন ত্রিপুরা এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের অরলিন চাকমা।
খোঁজ নিয়ে জানা যায়, মাহতাব টাওয়ারের দ্বিতীয় তলার ২২৫ নম্বর কক্ষে চয়ন ত্রিপুরা, অরলিন চাকমা ও বিজয় দে একসঙ্গে থাকেন। রাত ১টার দিকে তারা ঘুমিয়ে পড়েন। এ সময় চয়ন একটি মোবাইল ফোন চার্জে দিয়ে এবং অরলিন আরেকটি ফোন বালিশের পাশে রেখে ঘুমান।
সকালে রুমমেট বিজয় দে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যাওয়ার সময় দেখতে পান, কক্ষের দরজা বাইরে থেকে আটকানো। পরে পাশের কক্ষের একজনকে ফোন করে দরজা খুলে দেওয়ার জন্য বলেন। দরজা খোলার পর চয়ন ও অরলিন দেখতে পান, তাদের মোবাইল ফোন দুটি কক্ষে নেই। পরে তারা ধারণা করেন, রাতে কেউ কক্ষ থেকে ফোন দুটি নিয়ে গেছে।
ভুক্তভোগী চয়ন ত্রিপুরা বলেন, ‘রাত ১টার দিকে ফোন চার্জে দিয়ে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি, বাইরে থেকে দরজা আটকানো এবং আমার ও অরলিনের ফোন নেই। পরে বুঝতে পারি, ফোন দুটি চুরি হয়েছে।’
রুমমেট বিজয় দে বলেন, ‘আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। আমার রুমমেটরা একটু দেরি করে ঘুমিয়েছে। তারা হয়তো দরজা ভালোভাবে লাগায়নি। সকালে উঠে দেখি, দরজা বাইরে থেকে আটকে রাখা। আর ওদের ফোন নেই। আমার ফোনটি বালিশের নিচে ছিল। তাই হয়তো চোর সেটি নিতে পারেনি।’
মাহতাব টাওয়ারের ম্যানেজার জাকির হোসেন বলেন, ‘এখানে অনেক শিক্ষার্থী থাকেন। সারা রাত শিক্ষার্থীরা বের হন এবং প্রবেশ করেন। অভিযোগ পাওয়ার পর নিচতলার সিসিটিভি ফুটেজ দেখি। রাত ১টার পর থেকে সকাল পর্যন্ত অনেক শিক্ষার্থীই বের হয়েছেন ও প্রবেশ করেছেন। তবে প্রতিটি ফ্লোরে সিসিটিভি ক্যামেরা নেই। বিষয়টি মাহতাব বিশ্বাসকেও জানিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। শিক্ষার্থীদের থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে বলেছি। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলব, যাতে তাঁরা ফোন দুটি উদ্ধারে সহায়তা করেন।’
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য