ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ১:৪৩

ঢাকার আশুলিয়ায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) অপহরণের দায়ে সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) এক শিক্ষার্থীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। অপহরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় পুলিশ তাদের আটক করা হয়।

বুধবার (১২ আগস্ট) দুপুরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন, সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদুর ইসলাম সানভি এবং নাজিম। আটককৃত তৌহিদুর ইসলাম সানভি জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তবে অপহরণ চক্রটির মূলহোতা শাকিল (২৩) এখনো পলাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সেই স্কুলছাত্রী প্রতিদিন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যাতায়াত করত। বখাটে শাকিল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। গত সোমবার সকাল ৮টার দিকে মেয়েটিকে স্কুলে দিয়ে আসেন তার মা আরিফা আক্তার। পরে দুপুর সোয়া ২টার দিকে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে তিনি জানতে পারেন, দুপুর ২টার দিকে স্কুল গেটের সামনে থেকে বখাটে শাকিল ও তার সহযোগীরা অসৎ উদ্দেশ্যে ওই স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে।

এ ঘটনায় অপহৃত ছাত্রীর মা আরিফা আক্তার বাদী হয়ে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আশুলিয়ার মধুপুর এলাকার শাকিলকে প্রধান আসামি করা হয়। পুলিশ জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় পুলিশ জানতে পারে, এই অপহরণের ঘটনার পেছনে গবি শিক্ষার্থী ও এনসিপি নেতা তৌহিদুর ইসলাম সানভি এবং নাজিমের সরাসরি সম্পৃক্ততা ও সহযোগিতা রয়েছে। এরপরই পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, স্কুলছাত্রী অপহরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সানভি ও নাজিমের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এই ঘটনায় তাদের সরাসরি ইন্ধন ও সহযোগিতা থাকার বিষয়টি উঠে আসায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২

ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম

এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি

‎দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা

উচ্চশিক্ষায় বৃত্তি পেলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৭০ নারী শিক্ষার্থী

ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন

বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

‎নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ

ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম