গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের নবাগত ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং বিদায়ী অনার্স ১৪তম ব্যাচ ও মাস্টার্স ৩য় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তন কক্ষে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন গবির বিএমবি বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহবুবা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োফার্মা লিমিটেডের জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব এইচআরডি ড. মো. গোলাম মাওলা শিমুল এবং দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের কোয়ালিটি কন্ট্রোল বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ রঙ্গিন।
অনুভূতি প্রকাশ করে নবীন শিক্ষার্থী মো. মুসালিন হাসান বলেন, “গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। নতুন পরিবেশে শিক্ষক ও সিনিয়রদের আন্তরিক সহযোগিতা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। আগামী চার বছরে পড়াশোনার পাশাপাশি গবেষণা ও ব্যবহারিক জ্ঞান অর্জন করতে চাই। ভবিষ্যতে একজন দক্ষ বায়োকেমিস্ট হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”
উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “এ ধরনের অনুষ্ঠানে অংশ নিলে শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়গুলো জানা যায়। তাদের অগ্রগতি ও অপ্রাপ্তির কারণগুলো দেখার সুযোগ হয়। বায়োকেমিস্ট্রি জীববিজ্ঞানভিত্তিক একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার সুদূরপ্রসারী ও সম্ভাবনাময় ভবিষ্যৎ রয়েছে। তাই আগামী চার বছর সুন্দরভাবে পড়াশোনা করে, শিক্ষকদের কাছ থেকে জ্ঞান আহরণ করে এবং তা পরবর্তী জীবনে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।” এ সময় তিনি বিভাগের প্রয়োজনীয় গবেষণাগার ও অন্যান্য সরঞ্জাম প্রদানের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির ভবিষ্যৎ ও সুদূরপ্রসারী ব্যবহারিক প্রয়োগের কথা উল্লেখ করে অনুষ্ঠানের বিশেষ অতিথি ড. মো. গোলাম মাওলা শিমুল বলেন, “বিষয়ভিত্তিক চাকরির সুযোগ সীমিত থাকার কারণে বেকারত্বের হার বাড়ছে এবং পড়াশোনার মানেও এর প্রভাব পড়ছে। গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রির শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যাচ্ছে। রোগ নির্ণয় ও চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে একজন বায়োকেমিস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ কাজে দক্ষতা ও নির্ভুলতার কোনো বিকল্প নেই।”
বায়োকেমিস্ট্রির গুরুত্ব ও প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি মোহাম্মদ রঙ্গিন বলেন, “বায়োকেমিস্টদের সবসময় প্রযুক্তিগত কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে হয়। তাই প্রযুক্তিগতভাবে নিজেকে দক্ষ করে গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। ক্যাম্পাস ও খাতাকলমে যা শিখবেন, কর্মজীবনে তার চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। জীববিজ্ঞান ও জীবপ্রযুক্তি যেভাবে পরিবর্তিত হচ্ছে, সামনে বায়োকেমিস্ট্রি অবশ্যই আপনাদের জীবনে মূল্য সংযোজন করবে। চাকরির ক্ষেত্র থেকে শুরু করে উচ্চশিক্ষায়ও বায়োকেমিস্টদের জন্য ব্যাপক সুযোগ রয়েছে।”
অনুষ্ঠানের সভাপতি ও বিএমবি বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহবুবা খাতুন বলেন, “নবীন শিক্ষার্থীদের আগমনে আমাদের বিভাগে নতুন প্রাণ ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, আর বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য আমাদের জন্য গর্বের। শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা, ব্যবহারিক দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। বিদায়ী শিক্ষার্থীরা কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষায় বিভাগের সুনাম আরও ছড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি। নবীন ও বিদায়ী-উভয় ব্যাচের শিক্ষার্থীদের সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করছি।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র সংসদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী
স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২
ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম
এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি
দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা
উচ্চশিক্ষায় বৃত্তি পেলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৭০ নারী শিক্ষার্থী
ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন
বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়