কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র্যালি
মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা গাউসিয়া কমিটির উদ্যোগে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বাদ এশা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাউসিয়া কমিটির সদস্য, শুভাকাঙ্ক্ষী ও নবীপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন এবং নাতে রাসুল পাঠ করেন। পাশাপাশি মাহে রবিউল আউয়ালের তাৎপর্য তুলে ধরা হয়।
গাউসিয়া কমিটি কুবি শাখার সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, শিক্ষা ও মানবতার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং নবীপ্রেম জাগ্রত করার উদ্দেশ্যেই এ স্বাগত র্যালির আয়োজন করা হয়েছে।”
Aminur / Aminur
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য