বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে আনসারদের তৎপরতায় দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ
বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে রোগীর স্বজনের অভিযোগের ভিত্তিতে দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৫টার দিকে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে।
আনসার সূত্রে জানা যায়, রোগীর এক স্বজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালের আনসার টহল টিমের সদস্যরা দালাল চক্রের এক সদস্যকে আটক করেন। পরে তাকে আনসার ক্যাম্পের হেফাজতে এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।
আটক ব্যক্তির নাম মো. জুনায়েদ (৩০)। তার ঠিকানা শেরেবাংলা নগর থানা, ঢাকা বলে জানা গেছে।আটক অভিযানে অংশ নেন বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের আনসার টহল টিমের সদস্য পিসি মো. ইসমাইল উদ্দিন (আইডি
নং-৫৬২৩৫), এপিসি মো. মিজানুর (আইডি নং-১৪৬৯৯) এবং আনসার মো. আজাহারুল (আইডি নং-৪২৭৪০)।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে আটক মো. জুনায়েদকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট, শেরেবাংলা নগর থানা, ঢাকা পশ্চিমের পক্ষ থেকে পিসি মো. ইসমাইল উদ্দিন এ বিষয়ে দায়িত্ব পালন করেন বলে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল