ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা
ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থীরা।
১৫ আগস্ট (শনিবার), ২০২৬ তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা কর্পোরেট ও শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চন্দ্রা, গাজীপুরে একটি শিক্ষামূলক শিল্প পরিদর্শনে অংশগ্রহণ করে।
অধ্যাপক ড. রাজু আহমেদ এর নেতৃত্বে পরিদর্শন কার্যক্রমে উপস্হিত ছিলেন প্রভাষক ড. এস. এম. খালিদ হোসেন এবং প্রভাষক আমিনুল ইসলাম মিলন এবং ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক, ব্যবসায়িক সমন্বয়কারী ও জ্যেষ্ঠ উপ-পরিচালক (প্রশাসন)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় শিল্প পরিদর্শনের পরিকল্পনা, সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ড. এস. এম. খালিদ হোসেন।
পরিদর্শনের শুরুতে শিক্ষার্থীরা ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি তথ্যবহুল ও মতবিনিময়মূলক সেশনে অংশগ্রহণ করে। যেখানে ব্যবস্থাপনা পরিচালক, ব্যবসায়িক সমন্বয়কারী এবং জ্যেষ্ঠ উপ-পরিচালক (প্রশাসন)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ওয়ালটন-এর ব্যবসায়িক কার্যক্রম, উৎপাদন প্রক্রিয়া এবং আন্তর্জাতিক পরিসরে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা ওয়ালটন-এর উৎপাদন কারখানা পরিদর্শন করে এবং ফ্রিজ, এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও সংযোজন প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পায়। যা শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞানের সঙ্গে বাস্তব শিল্প ও কর্পোরেট কার্যক্রমের একটি কার্যকর সংযোগ স্থাপন করতে সক্ষম হয়।
এবিষয়ে হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রভাষক ড. এস. এম খালিদ হোসেন বলেন, “শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। যা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে আরও শক্তিশালী একাডেমিক ও পেশাগত সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে।”
Aminur / Aminur
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
Link Copied