ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল


তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি photo তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ৩:৫৯

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান ও সদস্য সচিব ফয়সাল রেজা। এছাড়া কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

এ সময় নেতাকর্মীরা প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ সংগ্রাম এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা স্মরণ করেন।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য