কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন এবং ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার।
রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত দুটি ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন ড. মো. মঞ্জুর হোসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহিনুর আক্তারের স্থলাভিষিক্ত হয়েছেন হালিমা আক্তার। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তারা এ দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ মঞ্জুর হোসেন বলেন,"আমার উপরে আস্থা রাখার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। আর শিক্ষক ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা কর্মচারীসহ সকল স্টেকহোল্ডারদের সহযোগিতা চাচ্ছি। সকলকে সাথে নিয়ে এবং সকলের মতামতকে অবশ্যই বিবেচনায় নিয়ে কাজ করবো। আমার ভুল ভ্রান্তি গুলো অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন।"
এ বিষয়ে ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জনাব হালিমা আক্তার বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে এই পদে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য মনে করেছে, এজন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট কৃতজ্ঞ। আমি সবসময় বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যারা স্টেকহোল্ডার আছে সবার আগে ছাত্র তারপরে সহকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যাতে সুন্দর থাকে সেই জন্য আমি দায়িত্বে না থেকেও সবসময় চেষ্টা করেছি যে আমার মতামত দিয়ে কিভাবে বিশ্ববিদ্যালয়টাকে সুন্দর করা যায়।"
তিনি আরও বলেন, প্রক্টরসহ প্রশাসনের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা, একই সাথে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে আমি কাজ করার আগ্রহ প্রকাশ করবো এবং এই বিষয়ে আমার মতামত দিয়ে প্রশাসনের সাথে থাকবো।
Aminur / Aminur
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য