ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী


রবিউল ইসলাম শাকিল photo রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ১৭-৮-২০২৬ দুপুর ১:৩৪

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ‎রোববার (১৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে নজরুল স্মৃতি জাদুঘরের দিকে যাওয়ার পথে রাসেদা ভবন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 
‎
‎ভুক্তভোগী শিক্ষার্থী ফেরদৌস হাসান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ESE) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
‎ফেরদৌসের অভিযোগ, বিকেলে তিনি একা জাদুঘরের দিকে হাঁটতে বের হন। রাসেদা ভবন থেকে কিছুটা সামনে যাওয়ার পর মুখ গামছা দিয়ে ঢাকা এক ব্যক্তি পেছন থেকে তাকে অনুসরণ করে এবং হঠাৎ সামনে এসে ছুরি দেখিয়ে টাকা-পয়সা বের করে দিতে বলে।এ সময় ওই ব্যক্তি তাকে উদ্দেশ করে বলে, ‘যা আছে বের কর। ফেরদৌস হাত ওপরে তুলতে গেলে তাকে হুমকি দিয়ে বলা হয়, হাত উপরে তুললে একদম ঢুকিয়ে দেব।’পরে ওই ব্যক্তি নিজেই ফেরদৌসের পকেট তল্লাশি করে প্রায় ৬৫০ টাকা, একটি ব্যাংক কার্ড ও একটি বাটন ফোন নিয়ে নেয়। কিছুক্ষণ পর ব্যাংক কার্ড ও বাটন ফোনটি পাশে ফেলে রেখে শুধু নগদ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান ভুক্তভোগী।
‎
‎ঘটনাটি আকস্মিকভাবে ঘটায় প্রতিরোধ করা বা আশপাশের কারও কাছে সাহায্য চাওয়ার সুযোগ পাননি বলে জানান ফেরদৌস। তার ধারণা, তিনি একা থাকায় ছিনতাইকারী তাকে আগে থেকেই লক্ষ করেছিল এবং কিছুক্ষণ অনুসরণ করার পর সুযোগ বুঝে এ ঘটনা ঘটিয়েছে।
‎
‎‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান জনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা এখনো অবগত নই। ওই শিক্ষার্থীও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানায়নি। তবে তাকে প্রথমে ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
‎
‎এদিকে এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।

এমএসএম / এমএসএম

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল