ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে পুজামন্ডপ পরিদর্শনে ইউপি চেয়ারম্যানের উপর হামলা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৫-১০-২০২১ দুপুর ২:৫১

চট্টগ্রামের কর্ণফুলীতে পূজামন্ডপ পরিদর্শন  শেষে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা হামালা চালিয়েছে বড়উঠানের ইউপি চেয়ারম্যান ও দক্ষিণ জেলা যুবলীগের সহ সভাপতি  মোহাম্মদ দিদারুল আলম (৪৩) এর উপর। 
এসময় চেয়ারম্যানের সাথে থাকা পরিষদের উদ্যোক্তা মো. ফারুক হোসেন ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহসহ বেশ কয়েকজন দলীয় নেতা কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।  চেয়ারম্যানের উপর হামলার খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের পেলে যাওয়া মোটরসাইকেলগুলোতে অগ্নি সংযোগ ও ভাংচার চালায়। ইউপি চেয়ারম্যান দিদারুল আলমসহ আহত নেতা কর্মীদের স্থানীয়দের সহায়তায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ শাহমীরপুর বাদামতল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরীর অনুসারী ছাত্রলীগ নেতা কফিল, সাদ্দাম ও আজিজসহ ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার দক্ষিণ  জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল ইসলাম  চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি  সোলেমান তালুকদার, শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আহতদের হাসপাতালে দেখতে যান।  ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান। হামলার বিষয়ে ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক আবদুল মন্নান খান জানান, হামলাকারীরা চেয়ারম্যান দিদারুল আলমকে হত্যার চেষ্টা করেছে। ওই ঘটনায় চেয়ারম্যানের একটি হাত ভেঙে গেছে। এ রিপোট লেখার সময় রাত সাড়ে ৯ নটায় রাস্তায় ব্যারিকেড চলছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

এ কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল মাহমুদ জানান পুজামন্ডপ পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে হামলা শিকার হওয়ার বিষয়টি আমরা জেনেছি তবে ঘটনা যে জড়িত থাকুক না কেন পুলিশ তদন্তের মাধ্যমে বের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। ১৫-১০-২০২১

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন