ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মুগদা মেডিকেলে চিকিৎসকের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ড্যাবের


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৭-৮-২০২৬ রাত ১০:৫২

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।সোমবার (১৭ আগস্ট) ড্যাবের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এসব দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ আগস্ট গভীর রাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত এক রোগীর মৃত্যুর পর কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মোশাররফ হোসেন ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।ড্যাব নেতারা বলেন, চিকিৎসকরা দিন-রাত নিরলসভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের ওপর হামলা ও শারীরিক লাঞ্ছনা শুধু চিকিৎসকদের জন্যই নয়, পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।তারা আরও বলেন, রোগীর মৃত্যু নিঃসন্দেহে বেদনাদায়ক। তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নিয়ে চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের চিকিৎসাসেবাও ব্যাহত হবে।ড্যাব হামলার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। পাশাপাশি দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এমএসএম / এমএসএম

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন