মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে মাদকসহ আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বাগশিপাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটক দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সৌরভ কর্মকার এবং ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের ইকতিয়াজ রিফাত রাদ।
জানা যায়,সোমবার সন্ধ্যায় বাগশিপাড়া এলাকায় অবস্থানকালে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য কী ধরনের মাদক এবং সুনির্দিষ্ট পরিমাণ কত ছিল, সে বিষয়ে পুলিশের কাছ থেকে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আটকের পর তাদের সরাসরি থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃত শিক্ষার্থী সৌরভের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে তাদের সিনিয়র, ব্যাচমেটসহ রাজনৈতিক ব্যাক্তি বর্গ থানায় উপস্থিত হন। তারা পুলিশের সঙ্গে কথা বলে দুই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। পরে রাত প্রায় ৬ ঘন্টা থানায় আটক রেখে রাত১টার দিকে তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
পাবনা থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় মাদক মামলায় আদালতে চালান করা হলে তাদের শিক্ষা ও ভবিষ্যৎ চাকরিজীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মানবিক দিক বিবেচনা করেই দুই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য