ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৬ বিকাল ৫:৫৯

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নেছার আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইব্রাহিম খলিল সবুজ।

বুধবার (১৮ আগস্ট) তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়। কেন্দ্রীয় সভাপতি মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী পবিপ্রবি শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠাতে দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়।

সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, জাতীয় ও অনলাইন পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা এবং লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। বর্তমানে দেশের ২২টির বেশি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি।

নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুজ দায়িত্ব পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, "পবিপ্রবি শাখাকে সারাদেশের সকল শাখার মধ্যে প্রথম স্থানে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য। তিনি জানান, সদস্যদের দক্ষতা উন্নয়নে নিয়মিত কাজ করার পাশাপাশি সংগঠনের সব কার্যক্রম সচল রাখা হবে এবং শিগগিরই যোগ্য ও দক্ষ কর্মীদের মূল্যায়ন করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। এ পথচলায় তিনি নবগঠিত কমিটির সকল দায়িত্বপ্রাপ্তদের আস্থা, আন্তরিকতা ও পূর্ণ সহযোগিতা কামনা করেন।"

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি নেছার আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় ও পবিপ্রবি শাখার উপদেষ্টা, নেতৃবৃন্দ এবং বিদায়ী কার্যনির্বাহী কমিটির প্রতি কৃতজ্ঞ, যারা আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি আমানতস্বরূপ।"

 

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা