ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২৬ দুপুর ১২:৮

ধান ফসলের শারীরবৃত্তীয় পর্যায়, বন্যাজনিত ক্ষয়ক্ষতি এবং কৃষি বিনিয়োগসংক্রান্ত জরিপ তথ্যভান্ডার সমৃদ্ধকরণ ও যাচাই বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত কর্মশালায় নেপাল ও ভারতের গবেষক প্রতিনিধিদের পাশাপাশি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
দুই দিনব্যাপী কর্মশালাটি রোববার (১৭ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে শুরু হয়। “কৃষকদের ঝুঁকি হ্রাসের জন্য দূর অনুধাবনভিত্তিক তথ্য ব্যবহার করে ধান ফসলে চরম জলবায়ুজনিত ঘটনাগুলোর কারণে ক্ষতি ও লোকসান নিরূপণ” (CRRP-2023-05-MY-Mishra) শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চ (APN)-এর অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
কর্মশালার দ্বিতীয় দিনে (১৮ আগস্ট) মাঠপর্যায়ে ফিল্ড ভিজিট অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্পের আওতায় প্রস্তুত করা প্রথম গবেষণাপত্র স্কোপাস-ইনডেক্সড কিউ১ জার্নালে জমা দেওয়া হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সায়েন্স হাবের ড. ভোগেন্দ্র মিশ্রা, ভারতের আইআইটির ড. মহুয়া মুখার্জি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এম. জুলফিকার রহমান এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্ট গবেষকরা।
কর্মশালায় পবিপ্রবির আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের ইন্টার্নশিপ ও গবেষণায় সম্পৃক্ত শিক্ষার্থীদের সুপারভাইজার এবং কৃষি দূর অনুধাবন কৌশল (Agricultural Remote Sensing) বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. সামসুজ্জোহা আমন্ত্রিত গবেষক হিসেবে অংশ নেন। পবিপ্রবির দুই শিক্ষার্থী গবেষক শ্রেয়া সাহা ও আলী আজগর ইমন কর্মশালায় অংশ নিয়ে তাঁদের গবেষণাপত্র ও প্রতিবেদন উপস্থাপন করেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ধান ফসলের বৃদ্ধি ও বিকাশের বিভিন্ন পর্যায়, বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি এবং কৃষি খাতে বিনিয়োগসংক্রান্ত জরিপ তথ্যভান্ডার পর্যালোচনা, সমৃদ্ধকরণ ও যাচাই করা। আলোচনার মাধ্যমে সংগৃহীত তথ্যের গুণগত মান, নির্ভুলতা ও পূর্ণতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামত যুক্ত করে তথ্যভান্ডারটিকে আরও নির্ভরযোগ্য ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরবর্তীতে এ তথ্যভান্ডার ব্যবহার করে জলবায়ু পরিবর্তন ও চরম জলবায়ুজনিত ঘটনায় বাংলাদেশের ধান উৎপাদনে সৃষ্ট ক্ষতি ও লোকসানের পরিমাণ বিশ্লেষণ ও নিরূপণ করা হবে। এর মাধ্যমে কৃষকদের জলবায়ুজনিত ঝুঁকি কমানো এবং ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য ও গবেষণাভিত্তিক সহায়তা পাওয়া যাবে।

Aminur / Aminur

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা