ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক


তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি photo তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২৬ দুপুর ৩:৪২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শিক্ষার্থীদের সহায়তায় সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় সরকারি বাঙলা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে এ হেল্প ডেস্ক চালু করা হয়।

উদ্যোক্তারা জানান, সাধারণ শিক্ষার্থীদের অনেকেই নানা ধরনের কারিগরি জটিলতার কারণে গণভোটে ভোট দিতে পারছেন না। আবার ভোট প্রদান নিয়ে অনেক শিক্ষার্থীর মধ্যে দ্বিধাদ্বন্দ্বও রয়েছে। এসব শিক্ষার্থীকে ভোট প্রদানের প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তাদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের ভোট প্রদানে সহায়তার জন্য হেল্প ডেস্কে উপস্থিত ছিলেন মো. আরমান হোসেন, মো. আবির মাহমুদ, মো. রোবায়েদ হাসান, নাজমুল ইসলাম সাকিব, আওলাদ হোসেন, আব্দুল্লাহ আল কাফি, বিশ্বজিৎ পালসহ আরও অনেকে।

এ বিষয়ে মো. আবির মাহমুদ, “সাধারণ শিক্ষার্থীদের অনেকেই নানা কারিগরি জটিলতার কারণে ভোট দিতে পারছেন না। আবার অনেকেই ভোট নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। শিক্ষার্থীদের ভোট প্রদানে কারিগরি সহায়তা দেওয়া এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, সাত কলেজের চলমান ব্যাচগুলোকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত করার বিষয়ে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হবে বলে তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে চলমান ব্যাচগুলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এমএসএম / এমএসএম

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য