ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ৩:৪২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নতুন পরিবেশে অভিযোজনের লক্ষ্যে নবীন শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

"Developing the Mindset for Successful Journey" (সফল জীবনের জন্য মানসিকতা তৈরি) এ প্রতিপাদ্যে শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান বলেন, "বিশ্ববিদ্যালয় জীবন কেবল ডিগ্রি অর্জনের জায়গা নয়, এটি নিজেকে নতুন করে আবিষ্কার করার এবং ভবিষ্যৎ গড়ার শ্রেষ্ঠ সময়। গ্রোথ মাইন্ডসেট বিশ্বাস করে, কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও শেখার আগ্রহ দিয়ে যেকোনো কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব। আমি চাই, পবিপ্রবির প্রতিটি শিক্ষার্থী এই মানসিকতা ধারণ করুক।"

তিনি আরও বলেন, "পটুয়াখালী-বরিশাল অঞ্চল নদী-খাল-জলাশয়ে পূর্ণ, তাই সবাইকে সাঁতার জানতে হবে। ৬৪ জেলার নবীন শিক্ষার্থীদের একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে, যাতে তারা সহজেই নতুন পরিবেশে অভিযোজিত হতে পারে। শুধু ক্লাসের পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে লাইব্রেরি ব্যবহার, গবেষণায় মনোযোগী হওয়া এবং নতুন প্রযুক্তি ও দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দিতে হবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে নিজেকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পুঁথিগত বিদ্যার পাশাপাশি স্কিলের বিকল্প নেই।"

সহ-শিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ডিবেটিং সোসাইটি, কালচারাল ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত হও। এগুলো তোমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করবে, যা ক্যারিয়ারে সফল হতে দারুণ ভূমিকা রাখবে।"

আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. নেছারউদ্দিন আহমেদ নবীনদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য দেন।

কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ওশানোগ্রাফি অনুষদের ডিন ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর এম জহুরুল হক, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের প্রফেসর আবুল বাশার খান, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: সাজেদুল হক, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মো: নুরুল আমিন এবং ল অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের মো: আব্দুর রহিম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার