আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবনের তোলা ‘ফ্লোটিং সারভাইভাল’ শীর্ষক আলোকচিত্র আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ডেকাগন গ্যালারি আয়োজিত ‘ওভারকামিং—হোয়াট রিমেইনস স্ট্যান্ডিং ২০২৬’ প্রতিযোগিতায় ছবিটি সেকেন্ড প্লেস নির্বাচিত হয়। এ অর্জনের জন্য শ্রাবন পুরস্কার হিসেবে ২৫০ মার্কিন ডলার পেয়েছেন। পাশাপাশি ছবিটি প্রতিযোগিতার আন্তর্জাতিক প্রদর্শনীতেও স্থান পেয়েছে।
ঢাকার সদরঘাটে ছবিটি ধারণ করেন শ্রাবন। এতে দেখা যায়, কয়েকজন মাঝি সারাদিন নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কাজ শেষে অনেকের বাড়ি ফেরার সুযোগ থাকে না; যে নৌকায় সারাদিন কাজ করেন, অনেক সময় সেখানেই রাত কাটান। কর্মস্থল, জীবিকার মাধ্যম ও আশ্রয় একটি নৌকাকে ঘিরে মাঝিদের এমন জীবনযাপনের গল্পই ছবিটিতে তুলে ধরেছেন তিনি।
প্রতিযোগিতাটির মূল প্রতিপাদ্য ছিল প্রতিকূলতা, সংগ্রাম ও সংকটের মধ্যেও মানুষের টিকে থাকার গল্প তুলে ধরা।
বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় সারভাইভাল, রেজিলিয়েন্স ও হার্ডশিপের নানা বাস্তবতা আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। ইরান, ইন্দেনেশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চিন, নেদারল্যান্ডস, রাশিয়া, জার্মানি, ব্রাজিল, ভারতের আলোকচিত্রীরা সাথে একমাত্র বাংলাদেশী হিসেবে স্থান অর্জন করেন শ্রাবন।
আন্তর্জাতিক এ স্বীকৃতির অনুভূতি জানিয়ে ইশতিয়াক আহমেদ শ্রাবন বলেন, “বিশ্ব আলোকচিত্র দিবসের পরদিন এমন একটি আন্তর্জাতিক অর্জনের খবর পাওয়া সত্যিই আনন্দের ও অনুপ্রেরণার। এ স্বীকৃতি আমার কাজের প্রতি আগ্রহ ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আমি সবসময়ই ছবির মাধ্যমে মানুষের গল্প বলার চেষ্টা করি। সেই গল্পের সন্ধানে পথে-প্রান্তরে ছুটে চলি, মানুষের কাছে যাই, তাদের জীবনযাপন দেখি এবং বাস্তবতার নানা দিক ক্যামেরায় ধারণ করার চেষ্টা করি। এ অর্জন ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
উল্লেখ্য, ইশতিয়াক আহমেদ শ্রাবণ ফ্রিল্যান্স ফটোজার্নালিস্ট ও ডকুমেন্টারি ফটোগ্রাফার হিসেবে কাজ করার পাশাপাশি ফোটোটুরবাংলা ডটকম (Phototourbangla.com) পরিচালনা করছেন। এর আগে তাঁর আলোকচিত্র আন্তর্জাতিক পর্যায়ে আরও ৮টি পুরস্কার অর্জন করেছে।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু