ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের কল্যাণে রয়েল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ


জাহিদুল আলম photo জাহিদুল আলম
প্রকাশিত: ২১-৮-২০২৬ রাত ৮:৩৯

২১ আগস্ট ২০২৬ শিক্ষার্থীদের কল্যাণ, পরিবেশ সুরক্ষা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্যে রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী বিতরণ করা হয়।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং একটি সুন্দর, স্বাস্থ্যকর ও প্রাণবন্ত ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের সভাপতি মোঃ জহুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আল-আমিন এবং যুগ্ম সম্পাদক মোঃ রিপন পাশা। এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার প্রেসিডেন্ট সনক দ্রাবিড়, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ভূইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মশিউর রহমান, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের পাশাপাশি পরিবেশবান্ধব ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলাও সবার দায়িত্ব। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের শিক্ষার্থী ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, “শিক্ষার্থীদের পাশে, শিক্ষার্থীদের জন্য”—এই প্রত্যয়কে সামনে রেখে শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ, শিক্ষা, পরিবেশ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন ইতিবাচক কর্মসূচি পরিচালনা করা হবে।

এমএসএম / এমএসএম

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান