ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী


রবিউল ইসলাম শাকিল photo রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ১২:৪৩

নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল পদক ২০২৬’ পাচ্ছেন কবি, নজরুল-গবেষক ও যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার এবং নজরুলসংগীতশিল্পী শবনম মুশতারী। গবেষণা ও সংগীত—দুটি ক্ষেত্রে অবদানের জন্য তাঁদের এ সম্মাননা দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংশ্লিষ্ট কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের নির্বাচিত করা হয়।
সংশ্লিষ্ট কমিটি সূত্রে জানা গেছে, নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর গবেষণা ও সংগীত—দুটি ক্ষেত্রে ‘নজরুল পদক’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গবেষণায় অবদানের জন্য আবদুল হাই শিকদার এবং সংগীতে অবদানের জন্য শবনম মুশতারীকে নির্বাচিত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা বলেন, ‘নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর গবেষণা ও সংগীত—দুটি ক্ষেত্রে নজরুল পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বসম্মতিক্রমে নির্বাচিত দুই গুণী ব্যক্তির হাতে আগামী সোমবার (২৪ আগস্ট) নজরুলজয়ন্তী উদযাপনের বিশেষ পর্বে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হবে।’

এমএসএম / এমএসএম

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল