ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ২:৫৬

কক্সবাজারের পেকুয়ায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহক শালেহা বেগমের জীবনবীমার মৃত্যুদাবি বাবদ ৫০ হাজার টাকার চেক তার নমিনি ছেলে মর্শেদুল ইসলামের হাতে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির রায়হান উদ্দিন এজেন্সির পেকুয়া শাখার মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয়।

জানা গেছে, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী দক্ষিণ পাড়ার শালেহা বেগম চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির রায়হান উদ্দিন এজেন্সির পেকুয়া শাখার একজন গ্রাহক ছিলেন। তাঁর মৃত্যুর পর পলিসির নিয়ম অনুযায়ী মৃত্যুদাবি উত্থাপন করা হলে তা যাচাই-বাছাই শেষে ৫০ হাজার টাকা পরিশোধের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কোম্পানির এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট  আকবর আহমেদ,
পেকুয়া অফিসের ইনচার্জ এজেন্সি ম্যানেজার রায়হান উদ্দিন, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ক্লেইমস অ্যান্ড কাস্টমার সার্ভিস বিভাগের ভিপি ও প্রধান মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত চিঠিতে মৃত্যুদাবি নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, শালেহা বেগমের পলিসি নম্বর ০৫০০০০৭১৫৩-এর বিপরীতে BRAC Bank-এর ৫০ হাজার টাকার একটি চেক ইস্যু করা হয়েছে। চেকের টাকা গ্রহণ করেন শালেহা বেগমের নমিনি ছেলে মর্শেদুল ইসলাম। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাহকের মৃত্যুদাবি যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তির অংশ হিসেবেই এ অর্থ প্রদান করা হয়েছে।

গ্রাহক শালেহা বেগমের ছেলে ও নমিনি মর্শেদুল ইসলাম বলেন, আমার মায়ের মৃত্যুর পর জীবনবীমার দাবি নিয়ে আমরা কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী বিষয়টি যাচাই-বাছাই করে আমাদের ৫০ হাজার টাকার মৃত্যুদাবির চেক দিয়েছে। নির্ধারিত প্রক্রিয়ায় দ্রুত দাবি নিষ্পত্তি করে চেক হস্তান্তর করায় আমি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এজেন্সির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পেকুয়া অফিসের ইনচার্জ ও এজেন্সি ম্যানেজার রায়হান উদ্দিন বলেন, জীবনবীমা মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের গ্রাহক ৩ হাজার টাকার প্রিমিয়াম জমা করে মাত্র। এর পরও কোম্পানির নিয়ম অনুয়ায়ী শালেহা বেগমের মৃত্যুদাবি প্রয়োজনীয় যাচাই-বাছাই ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর নমিনির হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দিতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকের দাবি দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তি করাই আমাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাব।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত