ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল


তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি photo তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ৩:৪৭

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ১৮০ দিন পূর্তি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদল।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মাহমুদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইতিহাসের সর্বোচ্চ সামরিক বাজেট এবং শিক্ষা খাত পুনরুজ্জীবিত করতে সর্বোচ্চ শিক্ষা বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার ঘোষণা সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির মহাসচিব থেকে তিনি জাতীয় নেতৃত্বে অধিষ্ঠিত হয়েছেন এবং সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

রুহুল কবীর রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে মাহমুদুল হাসান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের একজন পরীক্ষিত নেতা হিসেবে তাঁর এই অর্জন ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে নতুন করে অনুপ্রাণিত করবে।

এমএসএম / এমএসএম

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য