তৃনমূলের মতামতের ভিত্তিতে আসন্ন ইউপি নির্বাচনে নাম পাঠানোর আহবান ফারুক খান এমপির
তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের মতামতের ভিত্তিতে পারলে একক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর আহ্বান জানান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি। তিনি বলেন, একক প্রার্থী পাঠাতে না পারলে তিনজনের প্যানেল করে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের নাম পাঠাবেন।
শনিবার (১৬ ই অক্টোবর) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী নিজ নির্বাচনী এলাকা থেকে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সম্মেলনে যাওয়ার পথে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় আকস্মিক চা-চক্রে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে এ আহ্বান জানান ফারুক খান। তিনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষন নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের রিজার্ভ থেকে বিভিন্ন রাষ্ট্রকে ঋণ সহায়তা দিচ্ছি। বিভিন্ন বৈদেশিক সংস্থা যারা এ দেশে বিনিয়োগে আগ্রহী তাদের বাংলাদেশ নিজস্ব তহবিল থেকে স্বল্পসুদে ঋণ দেবে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় নেতাকর্মীদের কাধে কাধ মিলিয়ে কাজ করে যেতে হবে।”
এ সময় বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়ার নেতৃত্বে কাউন্সিলরগণ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা কলেজ, শেখ রাসেল স্মৃতি সংসদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফারুক খাঁনকে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আক্তারের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহজান মীরদাহ পিকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, সদস্য আলী আকবর, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদ আহমেদ, শাহ জাফর টেকনিকেল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কামরুল সিকদার, কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমূখ।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied