পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) একাডেমিক ভবন-৩-এর ষষ্ঠ তলায় ডিন অফিসের একটি কক্ষে দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় দেখার অভিযোগ উঠেছে।
অভিযোগ ওঠা দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ হিরণ ও রিতু সরকার।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে একাডেমিক ভবন-৩ এর ডিন অফিসে অনেক দিন ধরে অব্যবহৃত একটা কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী শোয়েব জানান, ওই সময় আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক ভবন-৩-এর নিচতলায় স্টুডিওর কাজ করছিলেন। এ সময় তারা এক ছাত্র ও এক ছাত্রীকে ভবনের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী তাদের খুঁজতে ভবনের ওপরের তলায় যান।
শোয়েব ও তার বন্ধুদের দাবি, ষষ্ঠ তলার ডিন অফিস এলাকার একটি কক্ষের ভেতর থেকে তারা আপত্তিকর শব্দ শুনতে পান। পরে কক্ষটি ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে দরজায় ধাক্কা দেন এবং ভেতরে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চান। একপর্যায়ে কক্ষের ভেতরে থাকা দুই শিক্ষার্থী নিজেদের পরিচয় দেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে তারা (শোয়েব ও তার বন্ধুরা) ওই দুই শিক্ষার্থীর বিয়ের প্রস্তাব দেন। পরে তারা বিয়েতে সম্মতি জানালেও নিজেদের ভিন্ন ধর্মাবলম্বী বলে জানান। একপর্যায়ে রুমে থাকা দুই শিক্ষার্থী নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চান।
ঘটনার কিছুক্ষণ পর ফয়সাল আহমেদ হিরণের কয়েকজন বন্ধু সহ বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হন বলে জানা গেছে। পরে পরিস্থিতি শান্ত হলে ওই দুই শিক্ষার্থীকে সেখান থেকে বের হতে দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ফয়সাল আহমেদ হিরণ। তিনি বলেন, ‘আমরা কোনো খারাপ উদ্দেশ্যে সেখানে যাইনি। একাডেমিক কাজের জন্য ল্যাপটপ নিয়ে ডিন অফিসের নিরিবিলি একটি কক্ষে বসে কাজ করছিলাম। এ সময় শোয়েব, ফয়সাল, রাসেলসহ কয়েকজন শিক্ষার্থী এসে কক্ষটি বাইরে থেকে আটকে দেন। পরে তারা আমাকে জোর করে ভিডিওতে নির্দিষ্ট কথা বলতে বাধ্য করেন এবং মারধর করেন। একপর্যায়ে তারা আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। এছাড়া আমার সঙ্গে থাকা মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে যান।’
তবে ফয়সাল আহমেদ হিরণের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষার্থী শোয়েব। তিনি বলেন, ‘সেখানে তাদের কাছ থেকে কোনো ধরনের টাকা দাবি করা হয়নি। ফোনটি আমি নিরাপত্তার স্বার্থে নিয়েছিলাম, যা আমার ভুল ছিল। তবে তার কোনো ল্যাপটপ নেওয়া হয়নি। তাদের আপত্তিকর থাকার বিষয়ে তথ্য-প্রমাণ আছে।’
ঘটনার পর ফয়সাল আহমেদ হিরণ নিজেই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে অবহিত করেন বলে জানা গেছে। পরে প্রক্টর অফিস থেকে রাত ১০টার দিকে অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষকে বক্তব্য দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়। মধ্যরাত পর্যন্ত চলে এই জিজ্ঞাসাবাদ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ‘আমরা দুই পক্ষেরই স্টেটমেন্ট নিচ্ছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ