পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের সিএসই ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান ফিতা কেটে ও কেক কাটার মধ্য দিয়ে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিএসই অনুষদের ডিন ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. খোকন হোসেনের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মাসুদের সঞ্চালনায় বক্তব্য দেন প্রফেসর ড. শামসুজ্জামান সবুজ, সিএসই ক্লাবের সভাপতি বায়েজিদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. তৈকির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, "সিএসই ক্লাবের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে এই চমৎকার আইটি কার্নিভালের আয়োজন করা হয়েছে। বর্তমান বিশ্ব প্রতিনিয়ত প্রযুক্তির হাত ধরে পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স এবং ব্লকচেইনের মতো আধুনিক প্রযুক্তি এখন আর ভবিষ্যতের বিষয় নয়; বরং এগুলো আমাদের বর্তমান জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিজেদের টিকিয়ে রাখতে এবং দেশকে নেতৃত্ব দিতে হলে নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও উদ্ভাবনী হতে হবে। আমাদের শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষ ও পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ নয়; বরং তারা নিজেদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার প্রযুক্তিগত সমাধান তৈরি করছে। আজকের এই কার্নিভাল শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি প্রদর্শনের একটি অনন্য প্ল্যাটফর্ম।"
তিনি আরও বলেন," পবিপ্রবি সবসময়ই শিক্ষার্থীদের নতুন কিছু শেখা, গবেষণা ও উদ্ভাবনের উপযোগী পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে শুধু চাকরির পেছনে ছুটবে না; বরং নিজেরাই একেকজন উদ্যোক্তা হয়ে উঠবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।"
পরে প্রধান অতিথি আইটি কার্নিভালের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ