নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি, সুস্থ বিনোদনের সুযোগ সম্প্রসারণ এবং আবাসিক হলগুলোতে ক্রীড়া চর্চার পরিবেশ সমৃদ্ধ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ১০টি ছাত্রী হলে ইনডোর ও আউটডোর ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
শুক্রবার (২৮ আগস্ট) জাকসুর উদ্যোগে ছাত্রী হলগুলোর ক্রীড়া সম্পাদকদের চাহিদার ভিত্তিতে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এতে ক্রিকেট ব্যাট, বল, স্টাম্প, ক্যারাম বোর্ড, ব্যাডমিন্টন সামগ্রী, স্কিপিং রোপ (দড়ি লাফ), লুডু, উনো (UNO), ইয়োগা ম্যাটসহ বিভিন্ন সামগ্রী রয়েছে। এছাড়া একটি ছাত্রী হলের জন্য জিমের ডাম্বেলও সরবরাহ করা হয়েছে।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) ড. শামসুল আলম সেলিম, বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মনজুরে এলাহী, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মো. মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মাহামুদুল হাসান কিরণ, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) মো. মাহাদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) ফারহানা আক্তার লুবনা, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আহসান লাবিব, পরিবেশ ও প্রকৃতি বিষয়ক সম্পাদক শাফায়েত মীর, কার্যকরী সদস্য নুসরাত জাহান ইমা, নাবিলা বিনতে হারুন ও ফাবলিহা জাহানসহ জাকসুর অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) নাসরিন বেগম উপস্থিত ছিলেন।
জাকসু সূত্রে জানা যায়, ছাত্রী হলগুলোর ক্রীড়া সম্পাদকদের কাছ থেকে চাহিদা সংগ্রহ করে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী নির্ধারণ করা হয়েছে। ইনডোর ও আউটডোর—উভয় ধরনের খেলাধুলার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই এসব সামগ্রী সরবরাহ করা হয়।
জাকসুর সংশ্লিষ্টরা জানান, নারীদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বাড়ানো, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং আবাসিক হলগুলোতে সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ছাত্রীদের নিয়মিত ক্রীড়া চর্চায় আগ্রহ বাড়বে এবং বিশ্ববিদ্যালয়ে নারীদের খেলাধুলার পরিবেশ আরও প্রাণবন্ত হবে বলে আশা করছেন তারা।
এমএসএম / এমএসএম
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান
মাদকের স্বর্গরাজ্য ডিআইইউ'র হল, শিক্ষকের জড়িত থাকার অভিযোগ