চ্যানেল আইয়ের শাহিন সভাপতি, এটিএন নিউজের রবি সাধারণ সম্পাদক
মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ
মাগুরার মাটি থেকে উঠে আসা ঢাকায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’।
সংগঠনটির প্রথম কমিটিতে চ্যানেল আইয়ের সাংবাদিক, সংগঠক ও সমাজচিন্তক শাহিনুর ইসলামকে সভাপতি, এটিএন নিউজের সাংবাদিক রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক ২১-এর সম্পাদক হাসানুজ্জামান সুমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।এ উপলক্ষে শনিবার (২৯ আগস্ট ২০২৬) সন্ধ্যায় রাজধানীর রাওয়া ক্লাবে উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও সাংবাদিক আবু সালেহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত গুণী সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন সিনিয়র সাংবাদিক জাহিদ রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (প্রেস-১) জাহিদুল ইসলাম রনি, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান মোহন, প্রবীণ সাংবাদিক আব্দুল্লাহ ওয়াজেদ, দীপ্ত টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য বশির হোসেন মিয়া, সিনিয়র সাংবাদিক সৈয়দ মাজহারুল পারভেজ, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক বদিউজ্জামান, এটিএন নিউজের হেড অব স্পোর্টস পবিত্র কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মতিউর রহমান টুকু এবং দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিবেদক রুস্তম মল্লিকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।এছাড়া অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে দৈনিক সকালের সময়ের সাংবাদিক কাজী জাকির হোসেন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাগুরার মাটি থেকে উঠে আসা সাংবাদিকদের ঢাকার বুকে ঐক্যবদ্ধ পথচলায় ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের সিনিয়র সদস্যদের দিকনির্দেশনা ও পরামর্শে ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকরা পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণে একে অন্যের পাশে দাঁড়াবেন।বক্তারা আরও বলেন, ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে মাগুরার ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডকে জাতীয় পর্যায়ে ইতিবাচকভাবে তুলে ধরতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা বলেন,সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’। সংগঠনটি শুধু সাংবাদিকদের স্বার্থ ও কল্যাণে কাজ করবে না, বরং মাগুরার মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো জাতীয় গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতেও ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মাগুরার সন্তানরা ঢাকার গণমাধ্যম অঙ্গনে নিজেদের স্বতন্ত্র পরিচয় তুলে ধরবেন। পাশাপাশি মাগুরার উন্নয়ন, অগ্রগতি ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এই সংগঠন ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের
মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা
প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি
রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান
রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া
গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি
শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব
ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর
মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ
উত্তরাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন: অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া